সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুকেও আসছে E2E এনক্রিপশন৷ এবার আপনার এবং আপনার বিশেষ বন্ধুর কিংবা জরুরি কোনও ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা থাকতে পারে একদম ব্যক্তিগত৷ আর এই কথোপকথনকে নিরাপদ রাখার দায়িত্ব নিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷
চলতি বছরের গোড়ার দিকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রক্রিয়া চালু করেছে মাদার সংস্থা ফেসবুক৷ আর এবার নিজস্ব মেসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে সংস্থা৷ জানা গিয়েছে, এই মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে৷ এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ বার্তাকে নিরাপদ রাখতে সক্ষম হবেন৷ এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে গ্রাহকের পাঠানো বার্তা বলে খবর৷ এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে বার্তা৷

যদিও এই এনক্রিপশন কেবল একজন ব্যক্তির তরফ থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো বার্তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷ অ্যান্ড্রয়েড এবং আইফোনে এই পরিষেবা উপভোগ করা যাবে৷
সর্বশেষ খবর
-
হামলার পর অনুব্রতর পাশে ঋতব্রতরা, মহালয়ার আগে ওই দপ্তরেই ফের বসবেন ‘কেষ্ট’
-
‘রাজনীতি দুষ্কৃতীদের আস্তাকুঁড়’, সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত ‘বীতশ্রদ্ধ’ মদনের
-
উত্তর থেকে দক্ষিণ, কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো প্যান্ডেল?
-
ঝাড়ফুঁকের নামে বধূর শরীরে অশালীন স্পর্শ! তান্ত্রিকের কীর্তিতে ক্ষোভে ফুঁসছে ঝাড়গ্রাম
-
মা হওয়ার পর প্রথম জন্মদিন, ছোট্ট বীরপুরুষকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী