Beauty Tips

বিয়ের মরশুমে জেল্লাদার ত্বকেই হয়ে উঠুন অনন্যা, রইল চটজলদি ফ্রুট ফেসিয়ালের টিপস

পার্লারে খরচের প্রয়োজন নেই, বাড়িতে বসেই ঝটপট হবে কাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ২১:১৬

options
link
বিয়ের মরশুমে জেল্লাদার ত্বকেই হয়ে উঠুন অনন্যা, রইল চটজলদি ফ্রুট ফেসিয়ালের টিপস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে। বসন্ত আসন্ন। শুষ্ক আবহাওয়ায় ত্বকের অবহেলা করলেই আর রক্ষে নেই! এদিকে বিয়ের মরশুম। একের পর এক বিয়েবাড়ির আমন্ত্রণ। ত্বককে জেল্লাদার করতে বড়িতেই ফ্রুট ফেসিয়াল করে নিন। পার্লারের খরচাও নেই। আবার সহজেই জেল্লাদার ত্বক পেয়ে যাবেন। বিয়েবাড়িতে আইক্যান্ডি হয়ে উঠতে ঝটপট জেনে নিন ফ্রুট ফেসিয়ালের রকমারি টিপস।

Advertisement

ফ্রুট ফেসিয়াল যেমন ত্বককে পুষ্টি জোগায়, তেমনই জেল্লাদার করে তোলে। আর এই ত্বকচর্চার জন্য পার্লারে কারি কারি টাকা খরচ করার দরকার নেই। শুধুমাত্র ফলেই কেল্লাফতেহ! পেঁপে, কলা, কমলালেবু, বেদানা- এই ফলগুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করে ত্বকের জেল্লা ফেরানোর জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

তবে ফ্রুট ফেসিয়াল করার আগে সবার প্রথমে স্ক্রাবিং দরকার। টক দইয়ের সঙ্গে ওটস মিক্সারে পেস্ট করে নিয়ে তাতে মধু দিন। সেটা মুখে, গলায়, কাঁধে লাগিয়ে মিনিট পনেরো রেখে হালকা শুকোতে দিন। এরপর ইষদুষ্ণ জল দিয়ে সার্কুলার মোশনে আসতে আসতে শুষ্ক চামড়ার জায়গাটা ঘষুন। তারপর ধুয়ে ফেলুন।

[আরও পড়ুন: কেমন সাজবেন? টলিউড নায়িকাদের থেকে টিপস নিন]

এবার ফ্রুট ফেসিয়ালের পালা। বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে ফেসমাস্ক তৈরি করুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে। যাঁদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে তাঁরা অবশ্যই ব্যবহার করুন কলা। কলার মধ্যে ভিটামিন কে, সি, ই, ফাইবার রয়েছে। যা ত্বকের ক্ষেত্রে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। একটি কলা চটকে নিয়ে সারা মুখে ভাল করে মেখে নিন। একটু শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে হালকা উষ্ণজলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে। শীতকালে ত্বকের লাবণ্য বাড়াতে দিন দুয়েক অন্তর কমলালেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে লাগান। পনোরো মিনিট রেখে ধুয়ে ফেলুন। কাচা দুধের সঙ্গে বেসনের ফেসপ্যাকও খুব উপকারী।

[আরও পড়ুন: বিয়েবাড়ি সাদা শাড়ি, ট্রেন্ড ভেঙে ফ্যাশনের নতুন সংজ্ঞা! টিপস দিচ্ছেন নায়িকা ওয়ামিকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.