সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোধনের পর এবার পালা বিদায়ের। দশমীতে উমা বিদায়ের পালা। বনেদি বাড়ি থেকে বারোয়ারি সর্বত্রই মিষ্টিমুখের পর পানপাতা দিয়ে মুখ মুছিয়ে উমার শ্বশুরবাড়ি ফেরার প্রস্তুতি নেওয়া হয়। তার আগে সর্বত্র হবে সিঁদুরখেলা।

কিন্তু অনেকেই ইচ্ছা থাকলেও সিঁদুরখেলায় অংশ নেন না। তাঁদের আশঙ্কা ত্বকের সমস্যা হবে না তো? ত্বকের সমস্যার একেবারে সম্ভাবনা নেই তা বলা যাবে না। কারণ, সিঁদুরে থাকে পারদ, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম-সহ নানা রাসায়নিক। যা ত্বকের ক্ষতি করার জন্য যথেষ্ট। ত্বকে জ্বালা ভাব, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা তৈরি হতে পারে। এমনকী মুখও ফুলে যেতে পারে। তবে তা বলে মন চাইলেও সিঁদুরখেলায় একেবারে অংশ নেবেন না, সে কী হয়? তাই সিঁদুরখেলার পরে নিন ত্বকের বিশেষ যত্ন। আপনার জন্য রইল টিপস।

দোলের সময় রং মাখার আগে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নেন অনেকেই। তাতে রং তুলতে সুবিধা হয়। ঠিক তেমনই সিঁদুর খেলতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মাখুন।

সিঁদুরখেলা তো হল। এবার প্রশ্ন তুলবেন কীভাবে? সিঁদুরখেলার পর বাড়ি ফিরে ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশে কাজ না হলে মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন। তাতেও কাজ না হলে হালকা হাতে স্ক্রাব করা যেতে পারে।

এরপর মুখে টোনার দিন। টোনার মাখার পর ভাল করে শুকিয়ে নিন।

সিঁদুরখেলার পর ত্বকে জ্বালা অনুভব হওয়া অসম্ভব নয়। জ্বালা করলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

রাতভর খেয়াল রাখুন। ত্বকের জ্বালাভাব একেবারে না কমলে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর