Sterling Silver Jewellery

সস্তার রুপো কিনে উৎফুল্ল? থাকতে পারে বিষ! বাড়িতেই পরখ করুন রুপোর গুণাগুণ

পরীক্ষায় দেখা গিয়েছে, এমন ধরনের গয়নায় যে বিপুল পরিমাণ ক্যাডমিয়াম ব্যবহৃত হয়, তা আইনস্বীকৃত মাত্রার চাইতেও হাজার গুণ বেশি। জানেন কি, গয়নার ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরের সংস্পর্শে এলে, ত্বকে জমতে থাকে এবং কিডনি, হাড় ও শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:৪৮

options
link
সস্তার রুপো কিনে উৎফুল্ল? থাকতে পারে বিষ! বাড়িতেই পরখ করুন রুপোর গুণাগুণ
স্টারলিং সিলভারের তৈরি গয়না কিনতে হলে অবশ্যই বিশ্বস্ত ব্র্যান্ড থেকে কিনুন।

অনলাইনে সস্তায় ‘স্টার্লিং সিলভার’ গয়না কিনছেন? বস্তুটি আদৌ ক্ষতিকর সে বিষয়ে নিশ্চিত কি? বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে হুলিয়ে বিক্রি হতে দেখা যায় এমন ধরনের গয়না যাতে উপাদান হিসেবে ‘৯২৫ স্টারলিং সিলভার’ (925 Sterling Silver)-এর উল্লেখ থাকলেও আদতে তা থাকে না। ব্র্যান্ডগুলি একে রুপোর সস্তা বিকল্প হিসেবে প্রচার করেন। কিন্তু অনেক ক্রেতার কাছেই এ তথ্য পরিষ্কার নয় যে আসলে এমন গয়নায় থাকে ৯২.৩ শতাংশ ক্যাডমিয়াম—যা অত্যন্ত বিষাক্ত একটি ধাতু।

Advertisement
Buying cheap sterling silver jewelry? Learn how to identify real 925 silver
‘ফেক’ গয়নায় থাকা ক্যাডমিয়াম শরীরের গুরুতর ক্ষতি করতে পারে।

পরীক্ষায় দেখা গিয়েছে, এমন ধরনের গয়নায় (Sterling Silver Jewellery) ব্যবহৃত বিপুল পরিমাণ ক্যাডমিয়াম আইনস্বীকৃত মাত্রার চাইতেও হাজার গুণ বেশি। জানেন কি, গয়নার ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরের সংস্পর্শে এলে, ত্বকে জমতে থাকে এবং কিডনি, হাড় ও শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। খাঁটি স্টারলিং সিলভার কিন্তু শরীরের পক্ষে তেমন ক্ষতিকারক নয়। গয়নায় আদৌও রুপো রয়েছে কি-না, তা যাচাই করে নেওয়াই সব চাইতে জরুরি।

Advertisement

১. ‘925’ হলমার্ক আছে কি-না দেখুন
আসল স্টার্লিং সিলভারের গয়নায় সাধারণত স্বীকৃত হলমার্ক খোদাই করা থাকে। যদিও শুধু এই চিহ্ন থাকলেই শতভাগ নিশ্চিত হওয়া যায় না, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র।

Advertisement

২. চুম্বক দিয়ে পরীক্ষা করুন
রুপো স্বাভাবিকভাবে চুম্বকের প্রতি আকৃষ্ট হয় না। একটি শক্তিশালী ম্যাগনেট গয়নার কাছে ধরুন। যদি গয়নাটি সজোরে আটকে যায়, তাহলে সেটি সম্ভবত বিশুদ্ধ রুপো নয়। তবে মনে রাখবেন, কিছু নকল ধাতুও চুম্বকে আটকায় না। তাই এটিকে একমাত্র পরীক্ষার উপায় হিসেবে ধরা উচিত নয়।

৩. নরম কাপড় দিয়ে ঘষে দেখুন
একটি সাদা, নরম কাপড় দিয়ে গয়নাটি ঘষুন। যদি কাপড়ে কালচে দাগ পড়ে, তাহলে সেটি রুপোর স্বাভাবিক অক্সিডেশনের লক্ষণ হতে পারে।

৪. বরফ পরীক্ষা
রুপো তাপের খুব ভালো পরিবাহক। একটি বরফের টুকরো গয়নার ওপর রাখুন। যদি বরফ তুলনামূলক দ্রুত গলতে শুরু করে, তাহলে সেটি রুপো হওয়ার সম্ভাবনা বেশি।

৫. ওজন অনুভব করুন
রুপো সাধারণত অনেক নকল ধাতুর তুলনায় ভারী। একই আকারের অন্য ধাতুর গয়নার সঙ্গে তুলনা করলে আসল রুপো কিছুটা ভারী মনে হতে পারে।

৬. রঙ খেয়াল করুন
আসল রুপোর রং উজ্জ্বল হলেও অতিরিক্ত চকচকে নয়। অনেক নকল গয়নায় অত্যধিক উজ্জ্বল ফিনিশ দেখা যায়, যা কিছুদিনের মধ্যেই উঠে যায়।

Learn how to identify real  sterling silver jewelry
অতিরিক্ত চকচকে বা ওজনে হালকা হলে, সেই গয়না আসল স্টারলিং সিলভারের তৈরি নাও হতে পারে।

৭. খুব কম দামে বিক্রি হলে সতর্ক থাকুন
স্টার্লিং সিলভার একটি মূল্যবান ধাতু। তাই বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দামে গয়না বিক্রি হলে সতর্ক হওয়াই ভালো।

অবশ্যই বিশ্বস্ত ব্র্যান্ড বা পরিচিত দোকান থেকে কিনুন। হলমার্ক ও পণ্যের বিস্তারিত তথ্য দেখে নিন। সম্ভব হলে বিল বা সার্টিফিকেট সংগ্রহ করুন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.