White Teeth

বারবার ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে ছাপ? ফল মিলবে এই ৫ ঘরোয়া টোটকাতেই

সোশাল মিডিয়ায় দাঁত সাদা করার যেসব উপায় বলা থাকে, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই দাঁতের উপরিতলের এনামেল ক্ষয়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৭:১৫

options
link
বারবার ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে ছাপ? ফল মিলবে এই ৫ ঘরোয়া টোটকাতেই
রোজ কী কী খাওয়া হয়, তার উপরে অনেকখানিই নির্ভর করে দাঁতের হলদে ছোপ।

কথায় বলে, ‘ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন’। মানুষ যখন আপনাকে দেখবে, কেবল সাজপোশাক নয়, খেয়াল করবে আপনার হাসিখানিও। দাঁত যদি অপরিষ্কার হলদেটে দেখতে লাগে, তবে বাকি রূপটুকু আর চোখেই পড়ে না! কিন্তু চা, কফি, ধূমপানের ফলে দাঁতে কালচে ছোপ পড়ে যায়। নিয়মিত যত্নের অভাবেও দাঁত হলদেটে হতে পারে।

Advertisement

দাঁত কী করে ঝকঝকে পরিষ্কার করা যায়, সেই ভাবনায় ব্যতিব্যস্ত হন অনেকেই। রইল দাঁত সাদা করার কয়েকটি সহজ টোটকা, যা দাঁতের এনামেলের ক্ষতি না করেও আপনাকে হাসিকে করে তোলে আকর্ষণীয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Yellow Teeth Despite Brushing? Try These 5 Safe Home Remedies

Advertisement

নিয়মিত ব্রাশ করাই প্রথম ধাপ
এক্ষেত্রে সবচেয়ে জরুরি হল, দিনে দু’বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে প্রায় দুই মিনিট ধরে ব্রাশ করা। খুব জোরে ব্রাশ করবেন না। নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন। দাঁতের পাশাপাশি জিভ পরিষ্কার করাও জরুরি।

ফ্লস করতে ভুলবেন না
দাঁতের মাঝখানে আটকে থাকা খাবার ও প্লাক শুধু ব্রাশের ঘষায় সবসময় পরিষ্কার হয় না। প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁক পরিষ্কার থাকে এবং মাড়ির স্বাস্থ্যও ভালো থাকে। এতে দাঁতের উপর ময়লা দাগ তৈরি হতে পারে না।

চা-কফির পর জল পান করুন
চা, কফি, কোলা বা গাঢ় রঙের পানীয় নিয়মিত খেলে দাঁতে দাগ পড়তে পারে। এগুলি খাওয়ার পর সাধারণ জল দিয়ে মুখ কুলকুচি করে নেওয়া উচিত। তবে এ ধরনের পানীয় অতিমাত্রায় পান করা স্বাস্থ্যের পক্ষেও হীতকর নয়।

শক্ত ফল-সবজি খান
আপেল, গাজর, শসার মতো ফল ও সবজি চিবিয়ে খাওয়ার ফলে মুখে লালা তৈরি হয়, যা মুখের স্বাভাবিক পরিষ্কার-পরিচ্ছন্নতায় সাহায্য করে। দাঁতও মজবুত হয়, ফলে কারও যদি মাড়ি ও দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার সমস্যা থাকে, তবে তা কমে।

How to Whiten Yellow Teeth Naturally: 5 Easy Home Care Tips

লেবু বা বেকিং সোডা দিয়ে দাঁত ঘষবেন না!
দাঁত দ্রুত সাদা করার টোটকা হিসেবে লেবুর রস, ভিনিগার বা বেকিং সোডা ব্যবহারের পরামর্শ সোশাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। কিন্তু অ্যাসিডিক উপাদান এনামেল ক্ষয় করতে পারে এবং বেকিং সোডা দিয়ে অতিরিক্ত ঘষলে দাঁতের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে সেনসিটিভিটি বাড়ে। বয়সের আগেই দাঁত দুর্বল হতে থাকে।

যদি ঘরোয়া টোটকায় কাজ না হয়, তবে বুঝতে হবে যে দাঁত এমন অস্বাভাবিক রকমের হলুদ হওয়ার পিছনে হয়তো শরীরের অভ্যন্তরীণ কোনও কারণ রয়েছে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.