Janhvi Kapoor

ফ্লোরাল নেট শাড়িতে লাস্যময়ী জাহ্নবী, স্লিট গাউনে স্পষ্ট ক্লিভেজ, পঁচিশের ফ্যাশনিস্তা কাপুরকন্যাই

ঐতিহ্যের কথা মাথায় রেখেই সিংহভাগ সময় সেজে উঠতে ভালোবাসেন জাহ্নবী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ১৬:০৪

options
link
ফ্লোরাল নেট শাড়িতে লাস্যময়ী জাহ্নবী, স্লিট গাউনে স্পষ্ট ক্লিভেজ, পঁচিশের ফ্যাশনিস্তা কাপুরকন্যাই
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটা বছরই নতুন কিছু ফ্যাশন ট্রেন্ড নিয়ে আসে। আর তা আসে বিনোদুনিয়ার তারকাদের হাত ধরে। এই তালিকায় রয়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঐতিহ্যের কথা মাথায় রেখেই সিংহভাগ সময় সেজে উঠতে ভালোবাসেন জাহ্নবী। বেশিরভাগ ক্ষেত্রেই জাহ্নবী সেজে ওঠেন মণীশ মালহোত্রা, রিয়া কাপুর ও জয়ন্তী রেড্ডির মতো ডিজাইনারদের পোশাকে।

Advertisement

Janhvi Kapoor's 2025 fashionista modern look

Advertisement

ওএহেন জাহ্নবী গোটা ২০২৫ সাল ধরেই ফ্যাশনের এমন বহু নতুন সংজ্ঞা তৈরি করেছেন। তবে শুধুই ভারতীয় পোশাকেই নয়, একইসঙ্গে পশ্চিমী ধারার পোশাকেও তিনি অনন্যা। কখনও গোলাপি ফ্লোরাল পোশাক তো কখনও আবার পোলকা ডটের লং ড্রেস। এক্কেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন এই পোশাকে জাহ্নবী। স্পষ্ট তাঁর বক্ষ বিভাজিকা। এককথায় লাস্যময়ী জাহ্নবী। 

Advertisement

Janhvi Kapoor's 2025 look

তার মধ্যে একটি হল জাহ্নবীর এই দুই লুক। সাদা ও সি-গ্রিন অফশোল্ডার, স্লিট কাট লং ড্রেসে জাহ্নবী কার্যতই মোহময়ী। তাঁর রূপের ছটা অনুরাগীদের মন জয় করে নেন বরাবর। একইসঙ্গে লং পোলকি ডটের পোশাকেও জাহ্নবী অনন্যা। মানানসই মেকআপ , হেয়ারস্টাইল ও মিনিমাল গয়নায় দারুন মানিয়েছে জাহ্নবীকে।

Janhvi Kapoor's 2025 trendy look

কানের মঞ্চেই হোক বা পারিবারিক অনুষ্ঠান বা ইন্ডাস্ট্রির কারও বিয়ের অনুষ্ঠান নানা ধরনের শাড়ি, লেহেঙ্গা বা ঘাগড়া-চোলিতে এক একসময় এক-এক রূপে ধরা দিয়েছেন জাহ্নবী। ২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। সাদা ও গোলাপি পুতি ও বিডসের কাজ করা নুডল স্ট্র্যাপ ব্লাউজ, লেহেঙ্গা ও ক্রুশের কাজ করা ওড়নাতে অনন্যা জাহ্নবী। একইভাবে বন্ধগলা ব্লাউজ, ভেলভেটের শাড়ি। জমকালো-ভারী গয়না,টেনে বেঁধে হাত খোঁপায় এ যেন জাহ্নবীর এক অন্য রূপ। নিজের পোশাকে দেশিয় কারুকাজ ফুটিয়ে তোলা জাহ্নবীর মোডাল সিল্কের এই ব্লাউজ ও স্কার্টে ফ্যাশনের এক নতুন দিক দেখিয়েছেন শ্রীদেবী কন্যা। সঙ্গে নিয়েছেন সূক্ষ কাজের মানানসই শাল।

Janhvi Kapoor's fashionista look

গোলাপি রঙের পোশাকে জাহ্নবী যেন এক অন্যরকমভাবে ধরা দিয়েছেন। আর ঠিক সেভাবেই তাঁকে অপরূপা লাগছে ২০২৫ সালে তাঁর এই লুকে। পিচ গোলাপি রঙের লেহেঙ্গা, ব্লাউজ আর নেটের ওড়নায় সাদা সুতোর কাজ করা পোশাকে জাহ্নবী যেন অপরূপা। অন্যদিকে সাদা রঙের ওয়েস্টার্ন পোশাকেও জাহ্নবীকে একইভাবে লাগছে অনন্যা। আর সারা ২০২৫ সাল জুড়েই এরকম নানা পোশাকে ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন কাপুরকন্যা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.