সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত আসছে। আর শীত আসার সঙ্গে সঙ্গে ত্বকের একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে বইকি। মুখ ও শরীরের ত্বকের সঙ্গে ঠোঁটের যত্নেও বেশ কিছুটা নজর দিতে হয়। কিন্তু সেজন্য ঘন ঘন লিপবাম ব্যবহার করা মোটেও স্বাস্থ্যকর নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। বেশি লিপবাম ব্যবহারের কী কী অসুবিধা রয়েছে জানেন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাঝেমাঝেই লিপবাম ব্যবহার করলে ঠোঁট হয়ে পড়ে আরও বেশি শুস্ক। তাই যখন প্রয়োজন তখনই শুধু লিপবাম ব্যবহার করুন।
লিপ বাম নির্বাচনের সময় সচেতন হন। শিয়া বাটার ও কোকো বাটার সমৃদ্ধ লিপবাম আপনার ঠোঁটকে অনেকক্ষণ ধরে আদ্র রাখে। এবং শুষ্ক হওয়া থেকে আটকায় ও ঠোঁটের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

তবে শুধু লিপবাম ব্যবহার করলেই হবে না। একইসঙ্গে ঠোঁটের রুক্ষতা দূর করতে সপ্তাহে এক বা দু’দিন সঠিক স্ক্রাবার দিয়ে ঠোঁটে স্ক্রাবিং করুন। এতে ঠোঁটের শুষ্কতা উধাও হবে এবং ঠোঁটের কোমলতা বজায় থাকবে।
মুখ বা শরীরের মতো ঠোঁটের ত্বকেও ট্যান পরার সম্ভবনা থাকে। তাই চেষ্টা করুন এসপিএফ সমৃদ্ধ লিপবাম ব্যবহার করতে। এটি আপনার ঠোঁটের ত্বক ভালো রাখবে। সূর্যের প্রখর তাপ থেকেও রক্ষা করবে।
ঘন ঘন ঠোঁট চাটেন? আপনার এই অভ্যাসও কিন্তু আপনার ঠোঁট মারাত্মকভাবে শুষ্ক করে দিতে পারে। তাই এই অভ্যাস পালটান।
সর্বশেষ খবর
-
কীভাবে আগেই ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের? প্রকাশ্যে ‘সিঁদুরে’র চাঞ্চল্যকর তথ্য
-
যশ দারুণ হলেও ‘টক্সিক’-এর প্লট অতি দুর্বল! মুক্তির দিনেই মনঃক্ষুণ্ণ বহু দর্শক
-
২০ লিটারে ভেজাল মিশিয়ে ১০০ লিটার! নবদ্বীপে নকল দুধ কারবারের পর্দাফাঁস, ঝাঁপ পড়ল কারখানায়
-
‘আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতি কে?’ হিজাবে নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওয়েইসি
-
‘ফুটপাথ দখল বাংলার ফ্যাশন, লোকে এখন অ্যাডজাস্ট করছে’, দুধ গরম বিতর্কে মন্তব্য দিলীপের