সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের নানা ছবির মেলা বসেছে সুদূর ফ্রান্সে। তবে ছবির পাশাপাশি প্রতিবারের মতো সেখানে জোর চর্চা অভিনেত্রীদের ফ্যাশন নিয়েও। আর সেখানেই সাজপোশাকের আলোচনায় উঠে এল অভিনেত্রী নিতাংশী গোয়েলের অভিনব কেশসজ্জার বিষয়টি। অভিনব ও অসাধারণ কেশবিন্যাসে কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়িয়েছেন ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল।
চুল বিনুনি করে তা সাজিয়েছেন মুক্তোর মালায়। আর তাতেই রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের ছবি। আর এই হেয়ারস্টাইলের মাধ্যমেই মধুবালা, রেখা, শ্রীদেবি, বৈজয়ন্তীমালা, হেমা মালিনী, ওয়াহিদা রহমান ও নূতন-এর মতো অভিনেত্রীদের শ্রদ্ধা জানিয়েছেন নিতাংশী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নিতাংশীর সেই ছবি।
View this post on Instagram
শুধুই চুলের সাজ নয়, অন্যদিকে নীতাংশীর পোশাকও চোখে পড়ার মতো। আইভরি রঙের শাড়ি ও হাতে বোনা ব্লাউজ ও মিনিমাল গয়নায় কান চলচ্চিত্র উৎসবে সেজেছেন নিতাংশী। নিজের ফিল্মি কেরিয়ারের এই বড় দিনটির জন্য একেবারে পরিপাটি সাজে বৃহস্পতিবার কানের দরবারে অভিষেক ঘটালেন দেশের অন্যতম কনিষ্ঠ এই অভিনেত্রী।
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার