সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুই পশ্চিমী পোশাক নয়, যে কোনও ট্র্যাডিশনাল পোশাকেও শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor) দারুণ মানায়। শ্রদ্ধার নানা লুক বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে। বলিউডের তারকাসন্তানদের মধ্যে তিনি দারুণ জনপ্রিয়। অভিনয় দক্ষতা আর অসাধারণ সৌন্দর্যে বরাবর মোহিত করেন দর্শকদের তিনি। সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়! তাঁর সিনেমা, ব্যাক্তিগত জীবন থেকে সাজপোশাক সবকিছুই চর্চার হট টপিক। এবার ‘স্ত্রী ২’- এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে যে শাড়ি পরে এলেন, তার দাম মাথা ঘুরিয়ে দেবে!
এদিনের অনুষ্ঠানের জন্য ২২ হাজার টাকার শাড়ি পরেছিলেন শ্রদ্ধা কাপুর। যে লাল শাড়িটি মাসাবা গুপ্তার ডিজাইন করা। জ্যাকোয়ার্ড সিল্ক ম্যাটেরিয়াল তৈরি। সোনালি সুতোয় কাজ করা আর ‘কিনারি’ পার ফ্যাশন ডিজাইনারের হেরিটেজ কালেকশনের। উজ্জ্বল লাল শাড়ি আর লম্বা বিনুনী। সিনেমার থিমের সঙ্গে সাজুয্য রেখেই এমন লুকে ধরা দিয়েছেন শ্রদ্ধা। হালকা মেকআপ। চোখে কাজল। আর ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। গয়নার আতিশয্য দেখাননি অভিনেত্রী। শাড়ির সঙ্গে কানে সোনার ঝুমকো জোড়া এবং সরু চুড়ি এই লুককে আরও পারফেক্ট করে তুলেছে। কোনওরকম নেকপিস পরেননি। বরং তার পরিবর্তে স্টেটমেন্ট নোজ পিন পরেছেন। নিঃসন্দেহে শ্রদ্ধার এই লুক বৃহস্পতিবার ‘স্ত্রী ২’- এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে।
[আরও পড়ুন: কেউ ৩ লাখ, কেউ আড়াই লাখ! আম্বানিদের রিসেপশনে অদিতি, বিপাশা, তামান্নাদের পোশাক কত দামি?]

মাসাবার ওয়েবসাইটে উঁকি দিলেই দেখা যাবে শ্রদ্ধার এই লাল শাড়ির ডিটেইলস। যেখানে ‘রেড হাত ফুল’ নামে জ্বলজ্বল করছে এই শাড়ি। ত্রিকোণ এবং আনার জরির কাজ করা গোটা পোশাকে। আর পারে রয়েছে ‘গোটা সিলাই’-এর কারুকার্য। নেটপাড়ার ফ্যাশন পুলিশদের কাছে বেজায় প্রশংসিত শ্রদ্ধা কাপুরের এই লুক।
[আরও পড়ুন: বিদায়বেলায় স্বর্ণখচিত লেহেঙ্গায় ‘রাজরানি’ রাধিকা, পুরনো গয়নাতেই বিয়ে আম্বানিবধূর]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি