সামনেই ভ্যালেন্টাইন’স ডে। নতুন হোক বা পুরনো, সব যুগলের কাছেই দিনটি বড় আবেগের। তাই প্রস্তুতিও তুঙ্গে। বিশেষ দিনে প্রিয়জনের চোখে নিজেকে মোহময়ী করে তুলতে কীভাবে সাজবেন? রইল তারই সহজ পাঠ। চলতি বছরের ট্রেন্ড বলছে, চড়া আর হালকা মেকআপের সুষম মেলবন্ধনেই লুকিয়ে রয়েছে আসল ম্যাজিক।
আরও পড়ুন:

নজর কাড়ুক মায়াবী চোখ: এ বছর চোখের সাজে মাত করতে পারেন গোলাপি, কমলা, কোরাল বা ল্যাভেন্ডারের শেডে। একটু সাহসী হতে চাইলে মেটালিক ফিনিশ আইশ্যাডোর জুড়ি নেই। ট্রেন্ড মেনে কালোর বদলে রঙিন আইলাইনারও ব্যবহার করতে পারেন। তবে কাজল দিতে ভুলবেন না। চোখের তলায় ভরাট কাজল আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আইব্রো পমেড দিয়ে ভ্রু সুঠাম করুন এবং তার নিচে কন্সিলার ব্যবহার করে আকৃতিকে আরও স্পষ্ট করে তুলুন।

ঠোঁটের জাদুতে ওমব্রে ও ন্যুড: লাল লিপস্টিকের চিরন্তন ধারাকে এবার একটু সরিয়ে রাখতে পারেন। বদলে বেছে নিন ওমব্রে স্টাইল। ন্যুড লাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে মাঝখানে গাঢ় গোলাপি বা লাল লিপস্টিক মাখুন। এতে যেমন রং স্মাজ হওয়ার ভয় থাকে না, তেমনই লুকটা আসে বেশ আধুনিক। যারা খুব হালকা সাজ পছন্দ করেন, তারা ক্যারামেল বা হালকা বেরি শেডের ন্যুড লিপস্টিক বেছে নিতে পারেন। উপরের ঠোঁটের খাঁজে সামান্য হাইলাইটার ব্যবহারের কৌশলটি কিন্তু ভুলবেন না যেন!

তৈরি হোক মেকআপ বেস: শীতের শেষে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রথমে ভালো প্রাইমার লাগান। এরপর কন্সিলার ও ফাউন্ডেশন। দিনের বেলা ডেটে বেরোলে সানস্ক্রিন মাস্ট। সবশেষে দুই গালে এপ্রিকট বা পিচ শেডের ব্লাশ আর সামান্য হাইলাইটার দিলেই কেল্লাফতে।
সাজ যেমনই হোক, আত্মবিশ্বাসই আপনার আসল অলঙ্কার। মনের মানুষের সামনে এই ভ্যালেন্টাইনে নিজেকে মেলে ধরুন একদম নতুন ভাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর