valentine's day

বোরিং লালকে করুন বাই-বাই, ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিককে তাক লাগান এই সাজে!

সঙ্গীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরার সুযোগ তো থাকছেই সারা বছর। ভ্যালেন্টাইনস ডে-তে বরং অন্যরকম কিছু হোক। লালের বদলে কোন রং বাছবেন? রইল গাইড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৯:৪৬

options
link
বোরিং লালকে করুন বাই-বাই, ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিককে তাক লাগান এই সাজে!
ছবি: সংগৃহীত

প্রেমের রং লাল – এমনটাই বোধহয় বিশ্বের নব্বইভাগের বিশ্বাস। তাই ভ্যালেন্টাইনস ডে-র পোশাক হোক বা অ্যাক্সেসারিজ, গোলাপ হোক বা চকোলেটের বাক্স- লাল রংই অগ্রগণ্য সবক্ষেত্রে। কিন্তু ২০২৬-এ দাঁড়িয়ে সেই ‘লাল ইশ্কে’র বাঁধা গত কি খানিক ভেঙে ফেলা যায় না? কী বলেন নব্যযুগের প্রেমীরা? কেমন সাজলে এই বছরের ভ্যালেন্টাইনস ডে হয়ে উঠবে স্মরণীয়, ভিড়ের মাঝেও সঙ্গীর চোখ থাকবে আপনার দিকেই, সেই টিপস্‌ রইল আজ।

Advertisement

ভুলে যান লাল!
লাল-গোলাপি-মেরুন ছেড়ে এক্কেবারে অন্য কিছু! সাদা-কালো-ধূসর তো রইলই সারা বছরের জন্য। বরং প্রেমদিবসে সেজে উঠুন পাউডার ব্লু, বেবি পিংক অথবা অলিভ গ্রিনে। তালিকায় থাকতে পারে সিলভার, গোল্ডেন কিংবা নিওন শেডের রঙ-ও!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Couple1
ছবি: সংগৃহীত

ম্যাচিং এখন বোরিং!
ম্যাচিং-এর বদলে পরতে পারেন কনট্রাস্ট। অর্থাৎ সে সাদা পরলে আপনি কালো। সে সবুজ পরলে আপনি বেইজ। সে পার্পল পরলে আপনি বেবি পিংক। শর্ট ড্রেস নয়, ভ্যালেন্টাইনসে বরং বেছে নিতে পারেন জাম্পস্যুট, কো-অর্ডস্, অথবা টপ-স্কার্ট। ছেলেদের ক্ষেত্রে লুকে থাকুক ক্যাজুয়াল টাচ। প্যাস্টেল শেডের টিশার্টের ওপর চাপিয়ে নেওয়া চলে ডিপ কালারের ব্লেজার।

Advertisement

বুঝে-শুনে বাছুন অ্যাক্সেসারিজ!
হিল পরলে একটু পর থেকেই গোড়ালি ব্যথায় নাজেহাল। আঙুলের মাঝে ফোসকা পড়তেও সময় লাগে না। ফলস্বরূপ খুঁড়িয়ে হাঁটাচলা! এই প্রেমদিবসে বরং সে-সব চিন্তা ছেড়ে বেছে নিন স্নিকার কিংবা ফ্ল্যাট জুতো। মনে রাখবেন, সাময়িক ফোটোশুটের চাইতে অনেক বেশি জরুরি দীর্ঘমেয়াদি কম্ফোর্ট।

পোশাকের সঙ্গে মানানসই অ্যাক্সেসারিজ-ই কিন্তু আপনাকে করে তুলতে পারে সন্ধের সেরা জুটি! হারদুল, চশমার ফ্রেম, বেল্ট, ব্যাগ, জুতো– পোশাকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সঠিক সঙ্গত বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাক্সেসারিজ যদি ম্যাচ না করে, তবে পোশাকের ভাইবই নষ্ট!

Couple2
ছবি: সংগৃহীত

ট্রেন্ড এড়িয়ে, শাড়ি-পাঞ্জাবিতে বাড়ুক শোভা
চলতি ট্রেন্ড যাই হোক না কেন, বাঙালির প্রেমপর্বে শাড়ি-পাঞ্জাবির জুটি কিন্তু ‘ওজি’ (OG) বলা চলে! হ্যান্ডলুম শাড়ির সঙ্গে অক্সিডাইসড্‌ সিলভার জুয়েলারি, অথবা পিওর সিল্কের সঙ্গে মুক্তোর মালা। উল্টোদিকের মানুষটিও রঙ মিলিয়ে পরতে পারেন একরঙা পাঞ্জাবি, সঙ্গে শীত বুঝে হালকা শাল- ভ্যালেন্টাইনসের সন্ধে হোক বা দিন, স্পটলাইটের সমস্তটা যেন আপনাদের জুড়েই থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.