Akshaya Tritiya 2025

নিরামিষ ভোজে জমে যাক অক্ষয় তৃতীয়া, রইল রকমারি রেসিপি

কম সময়ে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু সব পদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ২০:৫৪

options
link
নিরামিষ ভোজে জমে যাক অক্ষয় তৃতীয়া, রইল রকমারি রেসিপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় তৃতীয়ায় পুজোআর্চার জন্য অনেকর বাড়িতেই অতিথি সমাগম হয়। আর পুজো মানেই নিরামিষ আহার। আজকের এই রেসিপিগুলো কিন্তু ভুলিয়ে দেবে আমিষের স্বাদও। আর বানাতেও খাটুনি কম। ভূড়িভোজের গোটা মেনু রইল রেসিপি-সহ।

Advertisement

দুধ পোলাও

Advertisement

Advertisement

উপকরণ-
দেরাদুন চাল (১ কাপ), দুধ ফোটানো (দেড় লিটার), গোটা গরমমশলা (২ চামচ), স্টার অ্যানিস (৪-৫টা), কিশমিশ (১ চামচ), কড়াইশুঁটি (২ চামচ), ঘি (৪ চামচ), নুন (আধ চামচ), চিনি (স্বাদমতো), মিল্কমেড (৩ চামচ)

প্রণালী-
প্রথমে চাল ভালো করে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে পাত্রে ঘি গরম করে গরমমশলা ও স্টার অ্যানিস ফোড়ন দিন। গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে কড়াইশুঁটি, কিশমিশ, চাল দিয়ে অল্প নেড়ে নিন। ওর মধ্যে এবার ফুটিয়ে রাখা দুধটা দিন। নুন-চিনিও দিন। এবার পাত্রের ঢাকনা আটকে রাখুন, ঢিমে আঁচ রাখুন। ধোঁয়া বেরোতে শুরু করলে বুঝবেন পোলাও তৈরি। আঁচ থেকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখুন। পরে ঢাকনা খুলে মিল্কমেড ছড়িয়ে পরিবেশন করুন।

ছানার কোপ্তা কালিয়া

উপকরণ-
ছানা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, নুন-চিনি, কাজু-কিশমিশ, ঘি, সাদা তেল

প্রণালী-
প্রথমে ছানার সঙ্গে অল্প বেসন, ময়দা, নুন দিয়ে মেখে বড়া ভেজে নিন। এতে জল দেবেন না। এবার একটি প্যানে তেল গরম করে কাজু-কিসমিস হালকা ভেজে তুলে নিন। ওই প্যানেই তেল ও ঘি গরম করে গোটা জিরে ফোড়ন দিন, সুগন্ধ আসতে শুরু করলে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট যোগ করে কিছুক্ষণ নাড়ুন। এবার এতে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশান এবং প্রয়োজনমতো জল দিয়ে কিছুক্ষণ কষতে দিন। এবার আগে থেকে তৈরি করে রাখা ছানার ভাজা পিসগুলো দিন। গরম মশলা গুঁড়ো এবং ভাজা কাজু-কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য প্রস্তুত ছানার কালিয়া।

স্বর্ণালী পনির

উপকরণ
পনির, ভাজা মসলা (ভাজা বাদাম-ধনে-জিরা-পোস্ত বীজ-সাদা তিলেরগুঁড়ো), টমেটো পিউরি, আদাবাটা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নারকেলের দুধ, টক দই, গরম মশলা, বাদাম, নুন-চিনি (স্বাদমতো), কাঁচা লঙ্কা, সাদা তেল, চেরি টমেটো। 

প্রণালী
প্রথমে একটি প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা বাদামি করে ভাজুন। শুকনো লঙ্কা ফোঁড়ন দিন, এবার এতে আদা ও কাঁচালঙ্কা দিন। টমেটো পিউরি এবং দই যোগ করুন এবং ভালভাবে কষান। প্রয়োজনমতো নারকেলের দুধ ও লঙ্কাগুঁড়ো দিন। এবার গরমমশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়ুন। এবার পনির যোগ করে নেড়ে নিন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.