Jamai shasthi

মিষ্টান্নের থালায় আম, জাম, কাঁঠাল! পুরনো ও নতুনের মিশেলে জমজমাট জামাইষষ্ঠীর রসনা

জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৫, ২১:০৮

options
link
মিষ্টান্নের থালায় আম, জাম, কাঁঠাল! পুরনো ও নতুনের মিশেলে জমজমাট জামাইষষ্ঠীর রসনা

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাত পোহালেই জামাইষষ্ঠী। জামাই আদরে যেন কোনও খামতি না থাকে তাঁর জন্য ঘরে ঘরে প্রস্তুতি প্রায় সারা। মরশুমি ফল, মিষ্ঠি, বিভিন্ন খাবারের পদে জামাই আদরের অপেক্ষায় শাশুড়িকূল। এই দিনে মিষ্টি আলাদা মাত্রা যোগ করে। শহর থেকে জেলা সর্বত্র বিভিন্ন মুখে জল আনা মিষ্টির পসরা সাজিয়ে তৈরি মিষ্ঠান্ন ভান্ডারগুলিও। পুরনো মিষ্টি তো রয়েছেই পাশাপাশি এবার নজর কেড়েছে ‘ফল’ মিষ্টি। অর্থাৎ বিভিন্ন ফলের আকারে মিষ্টি। তাছাড়া জামাইষষ্ঠী লেখা মিষ্টি, রসগোল্লা, ল্যাংচা, মিহিদানা এগুলো তো আছেই।

Advertisement

Day before Jamai shasthi sweet market is bustling

Advertisement

হাওড়ার ব্যাতাইতলা বাজারের ১০২ বছরের একটি মিষ্টির দোকানের এবারের বিশেষ আকর্ষণ চিজ বেকড রসগোল্লা। দোকানের মালিক সৈকত পালের কথায়, ” পিৎজার সঙ্গে চিজ অনেকেই খেয়েছেন। কিন্তু চিজ বেকড রসগোল্লা একদম নতুন।” যা নজর কাড়ছে সকলের।

Advertisement

Day before Jamai shasthi sweet market is bustling

এছাড়া এই দোকানের অভিনব মিষ্টির থালিও মন কেড়েছে সবার। সেই থালিতে থাকছে আম, জাম, কাঁঠালের মিষ্টি। তা দেখতে শুধু ফলগুলির মতো না, স্বাদেও ‘খাঁটি’ ফলের স্বাদের সঙ্গে টেক্কা দেবে বলে জানাচ্ছেন দোকান কর্তৃপক্ষ। এছাড়াও থাকছে জামাইষষ্ঠীর সঙ্গে প্রায় সমার্থক জলভরা সন্দেশও।

Day before Jamai shasthi sweet market is bustling

পিছিয়ে নেই বর্ধমানও। সেখানকার একটি মিষ্টি দোকানের এবারের বিশেষ আকর্ষণ মিষ্টির বিশেষ থালি। যাতে বিভিন্ন মিষ্টি রয়েছে একসঙ্গে। যার দাম ৬০১ টাকা। অল্প দামে অনেক মিষ্টির প্যাকেজ পেয়ে খুশি ক্রেতারাও।

Day before Jamai shasthi sweet market is bustling

এছাড়াও শহরের বিভিন্ন নামি-দামি দোকানের মিষ্টি তো আছেই। সব মিলিয়ে জামাইষষ্ঠীর আগের দিন মিষ্টির বাজার জমজমাট। সামাল দিয়ে পারছেন না ব্যবসায়ীরা। সৌকতবাবুর কথায়, “দিন কয়েক ধরে দোকানের কর্মীরা পালা করে ২৪ ঘণ্টায় কাজ করছেন বলা যায়। বাজারে চাহিদা ভালোই রয়েছে। চেনা মিষ্টির কদর তো আছেই সঙ্গে নতুন ধরনের মিষ্টিরও চাহিদা বেড়েছে। পুরাতনের সঙ্গে নতুনের মিশেল ঘটেছে।”

Day before Jamai shasthi sweet market is bustling

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.