Republic Day 2026

সাধারণতন্ত্র দিবসে সহজেই বানিয়ে ফেলুন তেরঙ্গা স্যান্ডউইচ-লস্যি! রইল রেসিপি

খাওয়ার আগে সুন্দর করে ছবি তুলতে ভুলবেন না। সোশাল মিডিয়ায় আপলোড করতে হবে তো, নাকি! 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬, ১৭:৫৭

options
link
সাধারণতন্ত্র দিবসে সহজেই বানিয়ে ফেলুন তেরঙ্গা স্যান্ডউইচ-লস্যি! রইল রেসিপি
ফাইল ছবি।

সাধারণতন্ত্র দিবসে সাজপোশাকে যদি তেরঙ্গার বাহার থাকে, তাহলে খাবার পাতে কেন নয়? কিন্তু ছুটির দিনে হেঁশেলে বেশিক্ষণ কাটাতে ইচ্ছে করে না কারও। তাই ঝুটঝামেলা ছাড়াই যদি কোনও সহজ স্ন্যাকসের রেসিপি পাওয়া যায়, তাহলে তো কেল্লাফতে! চলুন আজ শিখে নেওয়া যাক সহজ কয়েকটি রেসিপি।

Advertisement

তেরঙ্গা স্যান্ডউইচ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উপকরণ

Advertisement

৪ স্লাইস পাউরুটি

১ কাপ মেয়োনিজ

২ টেবিলচামচ সেজওয়ান সস

১/৪ কাপ বাঁধাকপি কুচি

১/৪ কাপ গাঁজর গ্রেট করা

২ টেবিলচামচ গ্রিন মিন্ট চাটনি

২ টেবিলচামচ বাটার, নুন আন্দাজমতো

প্রণালী

একটি পাত্রে ১/৪ কাপ বাঁধাকপি কুচি, ১/৪ কাপ গাঁজর গ্রেট করা, ১ কাপ মেয়োনিজ আর আন্দাজমতো নুন ভাল করে মেশান। এবার এই মিশ্রণটাকে তিনটি আলাদা পাত্রে রাখুন। একটিতে ২ টেবিলচামচ সেজওয়ান সস মেশান। আরেকটিতে ২ টেবিলচামচ গ্রিন চাটনি। তিন নম্বর মিশ্রণটিকে সেরকমই রাখুন।

এবার পাউরুটির স্লাইসগুলিতে বাটার লাগান। প্রথম স্লাইসে গ্রিন চাটনি দেওয়া মিশ্রনটি দিন। তার উপর আরেকটা স্লাইস রাখুন। এবার প্লেন মিশ্রণটাকে উপরে দিয়ে দিন। তারউপর সেজওয়ান সস দিয়ে এবার আরেকটা পাউরুটির স্লাইস দিন উপর থেকে। এবার মাঝখান থেকে কেটে পরিবেশন করুন। তবে আগে থেকে স্যান্ডউইচ আকৃতির কেটেও এই তেরঙ্গা স্যান্ডউইচ বানাতে পারেন।

Independence day recipe: How to make Tricolor Sandwich
ফাইল ছবি।

তেরঙ্গা লস্যি

উপকরণ
দুই টেবিলচামচ কেসর সিরাপ (গেরুয়া রঙের জন্য)
তিন কাপ টক দই (সাদা রঙের জন্য)
দুই টেবিলচামচ খুস সিরাপ (সবুজ রঙের জন্য)
এক টেবিলচামচ এলাচ পাওডার
তিন টেবিলচামচ চিনি

প্রণালী
প্রথমে টক দই ভালো করে ফেটিয়ে নিন। তাতে এলাচ পাউডার ও চিনি পরিমান মতো মিশিয়ে দিন। এবার কিছুটা ফেটানো দইয়ের সঙ্গে কেসর সিরাপ মিশিয়ে দিন। তাতেই গেরুয়া রং পেয়ে যাবেন। আর সবুজ রং পেতে বাকি দইয়ের সঙ্গে মিশিয়ে দিন খুস সিরাপ।

এবার সুন্দর একটি কাচের গ্লাস নিন। তাতে প্রথমে সবুজ রঙের দই দিয়ে এক তৃতীয়াংশ ভরে দিন। তার পর একই পরিমাণে সাদা দই দিয়ে দিন। সবশেষে দেবেন গেরুয়া রঙের টক দই। ব্যস, এক গ্লাসেই তিন রঙের বাহার। এবার উপরের অংশটি একটু সাজানোর পালা। তার জন্য ব্যবহার করুন পেস্তা। এবার কিছুক্ষণের জন্য লস্যির গ্লাসগুলো ফ্রিজে রেখে দিন। যতটা ঠান্ডা খেতে চান সেই অনুযায়ী। হ্যাঁ, খাওয়ার আগে সুন্দর করে ছবি তুলতে ভুলবেন না। সোশাল মিডিয়ায় আপলোড করতে হবে তো, নাকি! 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.