Vegetable Recipe

নাক সিঁটকানো দূর, রঙিন এই রেসিপিতে অনায়াসে সবজি খাবে খুদে

এমন কয়েকটি রঙিন রেসিপির খোঁজ রইল যেগুলি দেখলেই জিভে জল আসবে আপনার সন্তানের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২০:৩১

options
link
নাক সিঁটকানো দূর, রঙিন এই রেসিপিতে অনায়াসে সবজি খাবে খুদে
রঙিন এই রেসিপিতে অনায়াসে সবজি খাবে খুদে। ছবি: সংগৃহীত

কোনটা খেলে পুষ্টি হবে, আর কোনটা নয় – তা বোঝে না খুদেরা। তারা বোঝে শুধু স্বাদ। তাই সবজি দেখলেই নাক সিঁটকোয় খুদেরা। আর তার ফলে স্বাস্থ্যে ঘাটতি। সমস্যায় পড়েন বহু বাবা-মা। বকাঝকা করে কোনও লাভ নেই। তার পরিবর্তে সুকৌশলে তাকে সবজি খাওয়ানো সম্ভব। আপনার জন্য রইল কয়েকটি রঙিন রেসিপির খোঁজ। যে খাবারগুলি দেখলেই জিভে জল আসবে আপনার সন্তানের।

Advertisement

সবজি পরোটা
উপকরণ
ময়দা/আটা
পনির
গাজর
বিট
ক্যাপসিকাম
দই/আচার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রণালী
পনির-সহ অন্যান্য সবজি ঝিরিঝিরি করে কেটে নিন। এবার ময়দার সঙ্গে ওই সবজি এবং পনির দই দিয়ে ভালো করে মেখে নিন। গোল গোল করে লেচি কেটে নিন। পারলে মাখন দিয়ে ভেজে নিন। ফাইবার সমৃদ্ধ পরোটা খুদের মন ও পেট দুইই ভরাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

Mini-Paratha

ভেজি ইডলি
উপকরণ
চালের গুঁড়ি
গাজর
মটরশুটি

প্রণালী
চালের গুঁড়ির সঙ্গে গাজর, মটরশুটি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটি দিয়ে তৈরি করুন ইডলি। খুদেকে নারকেলের চাটনি কিংবা টমেটো শস দিয়ে পরিবেশন করুন। প্রোটিন সমৃদ্ধ এই খাবার যে খুদে চেটেপুটে খাবে।

idli

সবজি উপমা
উপকরণ
চিঁড়ে
বিনস
গাজর
কড়াইশুটি
ক্যাপসিকাম

প্রণালী
সরু সরু করে কাটা সবজি প্রথমে ভেজে নিন। এবার কড়াইতে দিন চিঁড়ে। তা ভালো করে ভেজে নিন। অল্প নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে তুলে নিন। স্কুলের টিফিনে এই খাবার দিলে খুদে খুশিই হবে।

Upama

রেনবো ভেজি স্যান্ডউইচ
উপকরণ
পাউরুটি
মাখন
টমেটো শস
শসা
ক্যাপসিকাম
টমেটো
গোলমরিচ গুঁড়ো
নুন

প্রণালী
খুব কম সময়ে বাড়িতে তৈরি করতে পারেন স্যান্ডউইচ। একটি পাত্রে শস এবং মাখনের মিশ্রণ তৈরি করুন। দু’টি পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিন। এবার তার মাঝে পাতলা করে কাটা শসা, ক্যাপসিকাম এবং টমেটো দিন। অল্প নুন, গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন। এভাবে সহজেই সবজি খাবে খুদে।

Sandwiches

কর্ন অ্যান্ড স্পিনাচ কাটলেট:
উপকরণ
আলু সেদ্ধ
কর্ন
পালং শাক সেদ্ধ
ব্রেডক্র্যাম্বস
নুন
গোলমরিচ
টমেটো শস/মেয়োনিজ

প্রণালী
আলু ও পালং শাক সেদ্ধ প্রথমে চটকে মেখে নিন। তাতে কর্ন দিয়ে দিন। এবার পরিমাণমতো নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো শস অথবা মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিন। এবার গোল মন্ড তৈরি করুন। ব্রেডক্র্যামস মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। শস দিয়ে খুদের মুখের সামনে দিয়ে দেখুন। মুখ ফেরাবে না তা হলফ করে বলা যায়।

Cutlets

ভেজি পাস্তা স্যালাড
উপকরণ
পাস্তা
টমেটো শস
ব্রোকোলি সেদ্ধ
সুইট কর্ন
নুন
গোলমরিচ

প্রণালী
পাস্তা ভালো করে সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাস্তার সঙ্গে টমেটো শস মিশিয়ে নিন। তার সঙ্গে ব্রোকোলি সেদ্ধ, সুইট কর্ন মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন।

Pasta-Salad

স্টাফড বেল পেপার্স
উপকরণ
ক্যাপিসকাম
পনির
কড়াইশুটি
গাজর
বিট

প্রণালী
একটি লাল রঙের ক্যাপসিকাম নিন। মুখ কেটে হালকা হাতে ভিতর থেকে দানা বের করে নিন। এবার ভিতরে সরু করে কাটা ক্যাপসিকাম, পনির, কড়াইশুটি, গাজর, বিট ঢুকিয়ে দিন। সঙ্গে দিন টমেটো শস। এবার হালকা আঁচে টস করে নিন ক্যাপসিকাম। রঙিন এই খাবার দেখে আর নিজেকে সামলাতে পারবে না খুদে।

Stuffed-Bell-Peppers

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন