সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে হাতে সময় খুব কম। বিশেষত চাকুরিতা মহিলা হলে তো কথাই নেই। সময় ঘোড়ার মতো দৌড়োয়। প্রাতরাশের জন্য এমন কোনও খাবার দরকার যেটি সুস্বাদুও হবে, অথচ সময়ও খুব বেশি লাগবে না।
এক্ষেত্রে সবচেয়ে উপযোগী হল স্যান্ডউইচ। আবার রোজ রোজ একই রকম স্যান্ডউইচও মুখে রোচে না। তাই স্বাদবদলের জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারেন মাশরুম স্যান্ডউইচ। T
[ বাড়িতেই বানান মিষ্টি, নিজে হাতে তৈরি করুন লবঙ্গলতিকা ]
উপকরণ
- ৬০০ গ্রাম সিদ্ধ মাশরুম
- ৪টি কাঁচালঙ্কা
- গোলমরিচ গুঁড়ো (প্রয়োজনমতো)
- ৪ টেবিল চামচ মাখন
- ১২ স্লাইস পাঁউরুটি
- ১ কাপ চিজ
- ২ চামচ সাদা তেল
- নুন (পরিমাণমতো)

[ বর্ষার বিকেলে কাঁচকলার শিঙাড়া হয়ে যাক! জেনে নিন রেসিপি ]
তৈরির পদ্ধতি
প্রথমে কড়াইয়ে ২ চামচ তেল গরম করুন। এরপর তাতে কুঁচি করে কাটা মাশরুম দিয়ে ৮ থেকে ১০ মিনিট নেড়ে নিন। তারপর তাতে কাঁচালঙ্কা, নুন ও গোলমরিচ দিয়ে অল্প আঁচে গরম করুন। হয়ে গেলে সেটি নামিয়ে রাখুন। এরপর পাঁউরুটির ৬টি স্লাইস নিয়ে তার প্রতিটিতে একই পরিমাণে মাশরুম মিশ্রণটি দিয়ে দিন। তার উপর চিজ দিয়ে উপরে বাকি ৬টি পাঁউরুটির স্লাইস চাপা দিন। কড়াই হালকা করে গরম করুন। তাতে হাফ চামচ মাখন দিন। সেটি গলে যেতে দিন। তারপর স্যান্ডউইচটি দু’পিঠ ভাল করে ভেজে নিন। মাশরুম স্যান্ডউইচ তৈরি।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে