সুব্রত বিশ্বাস: যাত্রাপথেই স্থানীয় পদের স্বাদ। কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসেই এবার কাশ্মিরী খানাপিনা! তবে সবটাই নিরামিষ। এমনটাই জানিয়েছে আইআরসিটিসি।আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে নতুন এই পরিষেবা মিলবে।

বৈষ্ণোদেবীর দর্শনে ভূস্বর্গে দেশ ও বিদেশের প্রচুর মানুষ আসেন। তাঁরা সাধারণত নিরামিষ খাবার পছন্দ করেন। অনেকে আসে পেটপুজোর টানে। আঞ্চলিক খাবার খেতেও আগ্রহী থাকে মানুষজন। কিন্তু বেড়ানোর মাঝে অনেক সময় খানাপিনায় জোর দেওয়া হয় না। তাই এবার যাত্রাপথে, ট্রেনেই মিলবে সেই সুবিধা।

কী কী থাকবে মেনুতে?
আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, আঞ্চলিকভাবে প্রসিদ্ধ নিরামিষাশী খাবারের মধ্যে থাকবে আম্বাল কদ্দু, বাবরু, পনির চামন ও কাশ্মিরী দম আলু। সংস্থার পক্ষে জানানো হয়েছে, প্রিমিয়ার ট্রেনেও আঞ্চলিক খাবারের স্বাদ যাতে যাত্রীরা পেতে পারেন, তার জন্যই ব্যবস্থা করা হচ্ছে। একইরকমভাবে তিরুবন্তপুরম রাজধানী এবং নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারতে একই রকমভাবে আঞ্চলিক খাবার পরিবেশন করা হবে। ফলে ট্রেনের আর বোরিং খাবার খেতে হবে না। বদলে স্থানীয় খাবারের স্বাদ মিলবে ট্রেনেই। তবে এই প্যাকেজের খরচ কত, তা এখনও জানা যায়নি।

সর্বশেষ খবর
-
দুর্গার আগে লোহার তলোয়ার পুজো, বাংলার এই বনেদি বাড়ির উমা আরাধনায় অংশ নিত ব্রিটিশরাও
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল