সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণখোলা হাসি হাসতে পারলে সকলেরই ভাল লাগে৷ শুধু যিনি হাসছেন তিনিই নন আশপাশের সকলেই সেই হাসিতে প্রভাবিত হয়ে পড়ে৷ কিন্তু জানেন কি হাসলে মানে মুচকি হাসি নয় প্রাণখোলা হাসিতে লুকিয়ে আছে নানান শারীরবর্তীয় রহস্যও৷ দেখে নিন হাসলে কী কী পরিবর্তন হয় আপনার শরীরেও—
Advertisement
- প্রাণখোলা হাসিতে বৃদ্ধি পায় রক্ত সঞ্চালনা, ভাল থাকে হার্ট৷ কমে যায় হৃদরোগের সম্ভাবনা৷
- লাফিং থেরাপিতে বৃদ্ধি পায় শরীরের প্রয়োজনীয় অ্যান্টিবডি, ফলে বৃদ্ধি পায় মানব শরীরের ইমিউন সিস্টেম৷
- প্রাণখোলা হাসিতে ক্যালোরি পোড়ে৷ মেদ ঝরানোর অব্যর্থ ওষুধ হল হাসি৷ সমীক্ষায় দেখা গিয়েছে, এক মিনিট টানা হাসলে মিনিট দশেক ওয়ার্ক আউট করা সম-পরিমান ক্যালোরি পোড়ানো যায়৷
- হাসিতে ভাল থাকে ব্রেনও৷ হাসলে স্মৃতিশক্তি ভাল থাকে৷ স্ট্রেস কমাতে সাহায্য করে হাসি কেন না হাসলে স্ট্রেস হরমোনের নিঃসারণ কম হয়৷
- হাসি শুধু আপনার শরীরই নয় সম্পর্ককেও মজবুত করে৷ দাম্পত্য জীবনকে মধুর করতে হাসির থেকে ভাল ওষুধ আর কী বা হতে পারে৷
হাসিখুশি দম্পতিদের মধ্যে সম্পর্ক কেন দীর্ঘ এবং তৃপ্তি লাভ হয় জানেন? শুধুমাত্র হাসির কারণে৷ - হাসলে শক্ত হয়ে যাওয়া পেশি নরম হয়, তাতে যন্ত্রণার সময় আপনার সহ্যশক্তি বাড়ে৷
- হাসলে ঘুমের পরিমান বৃদ্ধি পায়৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
E20 ইস্যুতেও পিছু হটবে মোদি সরকার? বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
-
খুলল অন্নপূর্ণার পোর্টাল, নিমেষে স্ট্যাটাস জানার সুযোগ, বাতিল হলে কীভাবে আবেদন করবেন?
-
খেত কিনে চা-বিস্কুটে সেলিব্রশন বরুণ ধাওয়ানের, ‘বলিউডে কাজ নেই?’, করণ জোহরের ‘স্টুডেন্ট’কে খোঁচা
-
ডায়মন্ড হারবারে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নে কোটি কোটি টাকা নয়ছয়! অভিষেকের বিরুদ্ধে নয়া অভিযোগ ববির
-
স্কুলের সময়েই করা যাবে জনগণনার কাজ, শিক্ষকদের স্বস্তি দিয়ে হাই কোর্টে জানাল রাজ্য