Gut Health During Monsoon

চপ-সিঙাড়া খেলেই পেটের যন্ত্রণা? বর্ষাকালে সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৮ খাবার

গরম ও সদ্য রান্না করা খাবার, ডাল, খিচুড়ি, স্যুপ, ভালোভাবে রান্না করা সবজি ও তাজা ফল খাওয়া সবচেয়ে নিরাপদ। পাশাপাশি বিশুদ্ধ জল পান করুন। এতে পেটব্যথা বা ইনফেকশনের ঝুঁকি এড়ানো যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:১৫

options
link
চপ-সিঙাড়া খেলেই পেটের যন্ত্রণা? বর্ষাকালে সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৮ খাবার
রাস্তার ধারের চাট-ভাজাভুজি থেকে এ সময় দূরে থাকাই ভালো!

বর্ষাকালে পেটের সমস্যায় (Gut Health) ভুগতে হয় কমবেশি সকলকেই। এ সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যায়। পুষ্টিবিদরা বলেন, বিশেষ কয়েকটি খাবার বর্ষাকালে এড়িয়ে চলাই ভালো। যার মধ্যে প্রথমেই রয়েছে রাস্তার ধারের দোকান থেকে কেনা চপ-সিঙাড়ার মতো ভাজাভুজি। ভাজা খাবার দীর্ঘ সময় রেখে দিলে, আর্দ্র আবহাওয়ার কারণে তাতে ছত্রাক জন্মাতে পারে।

Advertisement
Avoid 8 foods during the monsoon to maintain your gut health
কাঁচা স্যালাডে হতে পারে পেটের ইনফেকশন।

এছাড়া আর কোন কোন খাবার এড়াবেন বর্ষাকালে? জেনে নিন।

Advertisement

• কাটা ফল
রাস্তার দোকান হোক বা সুপারমার্কেট, কেটে রাখা ফল বর্ষাকালে না খাওয়াই ভালো। দীর্ঘক্ষণ খোলা অবস্থায় থাকলে ফলের মধ্যে জীবাণু জন্মাতে পারে। বাড়িতে তাজা ফল কেটে সঙ্গে সঙ্গে খাওয়াই নিরাপদ এক্ষেত্রে।

Advertisement

• চাট-জাতীয় খাবার
ফুচকা, চাট, দইবড়া, ঘুগনি বা অন্যান্য স্ট্রিট ফুড বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ফুচকায় যে জল ব্যবহার করা হয়, অথবা চাট-দইবড়ায় ব্যবহৃত টক দই বর্ষাকালে ফাঙ্গাসের বাসস্থল হয়ে উঠতে পারে। ফলত বৃষ্টিভেজা কয়েক মাস তা এড়িয়ে চলাই ভালো।

• সবুজ শাকসবজি
পালং শাক, মেথি, লেটুস বা ধনেপাতায় বর্ষাকালে কাদা, পোকামাকড় ও জীবাণু বেশি থাকতে পারে। খেতে হলে, বাড়ি আনার পর তা হালকা গরম জলে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। ভাপিয়ে নিতে পারলে আরও ভালো।

• কাঁচা স্যালাড
রেস্তরাঁর কাঁচা সবজির স্যালাড এ সময় এড়িয়ে চলাই ভালো। ঠিকমতো পরিষ্কার না হলে ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণ হতে পারে। বাড়িতে বানাতে হলেও, সবজি অবশ্যই ঈষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে আগে।

• সামুদ্রিক মাছ
সংরক্ষণে সামান্য ত্রুটি থাকলে মাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এই সময়। কেনার আগে বারবার তা পরখ করে নিন। আরও একটি কারণ রয়েছে এ সময় মাছ না খাওয়ার। বর্ষাকালে অন্যান্য প্রাণীদের মতো বেশ কিছু সামুদ্রিক মাছেরও প্রজননের সময়। এ কারণেও অনেকে এড়িয়ে চলেন মাছ খাওয়া।

• আধাসেদ্ধ ডিম ও মাংস
অনেকেই হাফ-বয়েলড ডিম খেতে বেশি ভালোবাসেন। মুরগির মাংসের ক্ষেত্রেও কম সেদ্ধ, অপেক্ষাকৃত শক্ত মাংস খেতে ভালোবাসেন কেউ কেউ। তবে তেমন ইচ্ছেকে বর্ষাকালে আমল না দিতে পারলেই সবচাইতে ভালো হয়। কারণ এ সময় প্রাণীজ প্রোটিনেও ব্যাকটেরিয়াল সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডিম-মাংস খেতে হলে তা ভালোমতো সেদ্ধ হয়েছে কি না, যাচাই করে নিন অবশ্যই।

Avoid 8 foods during the monsoon to prevent stomach infections.
বর্ষায় যথাসম্ভব এড়িয়ে চলুন কাঁচা বা কম সেদ্ধ খাবার।

• রাস্তার ধারের জুস ও আখের রস
যে কোনও ধরনের তরল পানীয়, যা বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনা থেকে যায়, তা বাদ দিন এমন আবহাওয়ায়।

বর্ষায় কী খাবেন তবে?
গরম ও সদ্য রান্না করা খাবার, ডাল, খিচুড়ি, স্যুপ, ভালোভাবে রান্না করা সবজি ও তাজা ফল খাওয়া সবচেয়ে নিরাপদ। পাশাপাশি বিশুদ্ধ জল পান করুন। এতে পেটব্যথা বা ইনফেকশনের ঝুঁকি এড়ানো যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.