সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেদবিহীন চেহারা চান সকলেই৷ মোহময়ী হয়ে ওঠার জন্য কত কিছুই না করেন অনেকে৷ কখনও জিমে ছুটছেন তো কখনও খাওয়া কমাচ্ছেন৷ তেল-ভাজা তো নৈব নৈব চ! তা সত্ত্বেও আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার তন্বীর৷ কারণ, ভুঁড়ি তো কমছেই তো না৷ পরিবর্তে ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে৷ আর পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিয়েই বারবার সে বুঝিয়ে দিচ্ছে নিজের উপস্থিতি৷ আর পাঁচজনের মতো আপনিও কি এই সমস্যায় জেরবার? গবেষকদের সমীক্ষা রিপোর্টই তবে আপনাকে স্বস্তি দিতে পারে৷ কারণ তাঁরা বলছেন, ডায়েটিং বা ব্যায়াম নয়, ভুঁড়ি কমানোর জন্য একমাত্র উপায় হতে পারে পর্যাপ্ত ঘুম৷
[শরীরচর্চার পর কেমন হবে ডায়েট? দেখে নিন একঝলকে]
ব্যস্ত জীবন৷ ক্রমশই কমছে হাতে সময়৷ ২৪ ঘণ্টার মধ্যে সব কিছু সামলানোর জন্য কমছে ঘুমের সময়৷ গবেষকরা বলছেন, সপ্তাহের অধিকাংশ দিন কম ঘুমিয়ে নিজের অজান্তে বড়সড় বিপদ ডেকে আনছি আমরা৷ এই অভ্যাসের ফলে আমাদের হতে পারে উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এমনকী ক্যানসারের মতো বড় রোগও৷ তাই তাঁদের মতে প্রতি রাতে অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমোন৷ তবেই নাকি এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারেন আপনি৷ শুধু তাই নয় পেতে পারেন মেদবিহীন ঝরঝরে চেহারাও৷ কমপক্ষে ৫৫৯ জনকে নিয়ে একটি সমীক্ষা করেন গবেষকরা৷ গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ গবেষকদের দাবি, যাঁরা তুলনায় কম ঘুমোন, তাঁদের বেশি খিদে পায়৷ স্বাভাবিকভাবেই বেশি খাবার খান তাঁরা৷ যাঁরা কম ঘুমোন, তাঁরা নাকি জাঙ্ক ফুড খেতে বেশি ভালবাসেন৷ তাই স্বাভাবিকভাবেই বাড়তে থাকে ভুঁড়ি৷ এছাড়াও গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, একমাত্র বিশ্রামের সময়ই শারীরবৃত্তীয়ভাবে ক্যালোরি বার্ন হয় আমাদের শরীরে৷ তাই মেদহীন ঝরঝরে চেহারার জন্য রাতে পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই দরকার৷
[বসন্তে দূরে রাখুন ‘বসন্ত’, জেনে নিন চিকেন পক্স থেকে বাঁচার উপায়]
গবেষণায় উঠে আসা তথ্য জানতে পেরে নিশ্চয়ই আপনার ধারণা বদলে গিয়েছে৷ তাই মেদবিহীন মোহময়ী হয়ে ওঠার জন্য সকাল-বিকাল ব্যায়াম কিংবা জিমে ছুটলেই হবে না৷ বরং রাতে স্মার্টফোট দূরে সরিয়ে রেখে পাড়ি জমান ঘুমের দেশে৷ দিনকয়েক পর্যাপ্ত বিশ্রামের পর আয়নার সামনে দাঁড়িয়ে তফাৎটা নিজের চোখেই না হয় দেখুন৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা