রাত সাড়ে ১২টা থেকে শুরু বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আর তা নিয়ে উদ্দীপনার শেষ নেই। সকলের নজর থাকবে টিভির পর্দায়। নিজের প্রিয় দলের হয়ে গলা ফাটাতে প্রস্তুত অনুরাগীরা। খেলা শেষ হতে হতে ভোররাত। সমস্যা একটাই, রাত পোহালেই অফিস। রাত জেগে কীভাবে ফের অফিস যাবেন, তা নিয়ে চিন্তায় অনেকেই। আপনার জন্য রইল টিপস।
Advertisement
আরও পড়ুন:
- পরদিন সকালে অফিস থাকলে চেষ্টা করুন বাড়ি বসে খেলা দেখার। তাতে খেলা মিটলেই ঘুমিয়ে পড়তে পারবেন।
- বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাঝে রবিবার রাতে ৩০ মিনিটের বিরতি রয়েছে। ওই সময়টি কাজে লাগান। অ্যালার্ম দিয়ে কিছুটা সময় ঘুমিয়ে নিন। তাতে দেখবেন শরীর চাঙ্গা হয়ে গিয়েছে।
- উত্তেজনা থাকবে ঠিকই। তবে রাতে খেলা দেখার পর জেগে থাকবেন না। সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ুন।
- ৪-৫ ঘণ্টা একটানা ভালো করে ঘুমিয়ে নিন। তারপর স্নান সেরে নিন। হালকা খাবার খান।
- অফিসের যাওয়ার পথে চেষ্টা করুন একটু ঘুমিয়ে নিতে। বাসে, ট্রেনের হালকা ঘুমেই কিছুটা হলেও শরীর ঝরঝরে হবে।
- সোমবার প্রথমার্ধে অফিসে হালকা কাজ রাখুন। বেশি কঠিন কাজ রাখবেন না।
- কোনও গুরুত্বপূর্ণ মিটিং না রাখাই ভালো। সোমবারে হালকা কাজ করুন। মঙ্গলবার বেশি করে কাজ করবেন।
- চেষ্টা করুন সোমবার অফিসের কাজ তাড়াতাড়ি সেরে বাড়ি ফেরায়। সন্ধ্যায় ভালো করে ঘুমিয়ে নিন। তাতেই দেখবেন আপনি সুস্থ হয়ে গিয়েছেন।
নিজেকে সুস্থ রাখতে বিশ্বকাপ দেখার ঘণ্টাখানেক আগেই রাতের খাবার খেয়ে নিন। খেলা দেখার ফাঁকে চেষ্টা করুন ভাজাভুজি কিছু না খেতে। রাত জেগে ভাজাভুজি খেলে শরীর খারাপ হতে পারে। মদ্যপানও ভুলেও করবেন না। খেলার দেখার ফাঁকে ফাঁকে জল খেতে ভুলবেন না।
Advertisement
Advertisement
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?