জানেন, এই পাঁচ অভ্যাস কীভাবে অসুস্থ করছে আপনাকে?

দেরি না করে পালটে ফেলুন অভ্যেসগুলি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ১৫:০৪

options
link
জানেন, এই পাঁচ অভ্যাস কীভাবে অসুস্থ করছে আপনাকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত জীবন। বিশ্রাম নেওয়ার ফুরসত নেই। অথচ মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। আর অসুস্থতার সব দায় চাপাচ্ছেন ঠান্ডা-গরম আবহাওয়া অথবা লাগামছাড়া খাওয়া-দাওয়ার উপর। কিন্তু জানেন কি, দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসের জন্য একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছেন আপনি? আদতে সে অভ্যাস যে শরীরে রোগ ডেকে আনে, তা হয়তো জানাও নেই আপনার। তাই দেরি না করে সুস্থ থাকতে এখনই বদলে ফেলুন পাঁচটি অভ্যাস।

Advertisement

শৌচালয়ে মোবাইল ব্যবহার করা:
টয়লেটে বসে মোবাইলে ভিডিও দেখা বা গেম খেলার অভ্যাস অনেকেরই রয়েছে। ভাবছেন তো এর সঙ্গে অসুস্থ হওয়ার কী সম্পর্ক? গভীর সম্পর্ক আছে। লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ডক্টর পল মাতেওয়েলে বলছেন, শৌচকর্মের সময় মোবাইল ঘেঁটে তারপর হাত ধুয়ে নিলেই সব মিটে যায় না। কারণ টয়লেট সিট, হাতল, সিঙ্ক, কল- সবেতেই জীবাণুর বাস। যার ফলে শরীরে ছড়াতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এমনকী ডায়রিয়ার সম্ভাবনাও থেকে যায়। সেই মোবাইল পরে ব্যবহারই ডেকে আনে বড়সড় বিপদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

bag

Advertisement

হ্যান্ডব্যাগ পরিচ্ছন্ন না রাখা:
ভ্যানিটি ব্যাগ, পার্স বা ওয়ালেটে বারবারই হাত পড়ে। যাতে বাইরের বহু জীবাণু থাকে। যার মধ্যে রয়েছে নরোভাইরাস, MRSA এবং E. coli-ও। এই ব্যাগ নিয়েও নিশ্চয় অনেকবার বাথরুমেও পৌঁছে যান। সেখান থেকেও ভাইরাস ছড়ায়। এক্ষেত্রে যদি কিছুদিন অন্তর ব্যাগ, ওয়ালেট খালি করে ধুয়ে বা মুছে পরিষ্কার রাখেন, তাহলে জীবাণুর থেকে খানিকটা হলেও দূরে থাকা সম্ভব।

[বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধের উপায় জানেন তো?]

ঘরের ভিতর চপ্পল পরা:
এক সমীক্ষা বলছে, ৩৯.৭ শতাংশ মানুষ যাঁরা বাড়িতে চপ্পল পরে হাঁটাচলা করেন, তাঁরা ডাইরিয়ার শিকার। অনেকে আবার শৌচালয়ে ব্যবহৃত চপ্পলই বাড়িতে পরেন। চিকিৎসকদের মতে, এমন অভ্যাস যত দ্রুত সম্ভব ছাড়া ভাল। দরজার কাছেই জুতো-চটি রেখে দিন। আর ঘুরতে যাওয়ার সময় কাপড়ে মুড়িয়ে জুতো নিয়ে যাওয়াই ভাল।

টিভির রিমোট অপরিষ্কার রাখা:
বাড়ির প্রত্যেক সদস্যের হাতে হাতেই ঘোরে টিভির রিমোট। আর সেই কারণেই তা পরিষ্কার রাখা জরুরি। ডক্টর মাতেওয়েলে বলছেন, রিমোট বেশি ব্যবহৃত হওয়ায় E. coli জীবাণু তাতে বাসা বাঁধে। তাই সময় করে কভার খুলে পরিষ্কার করে ফেলুন টিভির রিমোট।

[যদি যেতে হয় ঘুমের দেশে, তবে খেতেই হবে এই খাবারগুলি]

স্পঞ্জগুলি না ধোওয়া:
বাড়ির আসবাব থেকে মেঝে, বাসনপত্র থেকে পর্দা, সবকিছু পরিচ্ছন্ন রাখতেই ব্যবহার করে থাকেন স্পঞ্জ। কিন্তু সেই স্পঞ্জ ঠিকমতো ধোয়া হয় তো? কারণ সেই স্পঞ্জগুলিতে থাকে অসংখ্য জীবাণু। ভিজে, নরম স্থানই কিন্তু ব্যাকটিরিয়ার আদর্শ স্থান। তাই ব্যবহারের পর ভালভাবে স্পঞ্জ ধুয়ে ফেলুন। আর প্রতি মাসে স্পঞ্জগুলি বদলে ফেলাই আপনার স্বাস্থ্যের পক্ষে শ্রেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.