সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার বহর যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা৷ কিন্তু তাতে সেলফি-অনুরাগীদের কী যায় আসে৷ যে কোনও অনুষ্ঠানে হোক বা বন্ধুদের জমায়েতে- সেলফি ছাড়া যারা এক মুহূর্তও থাকতে পারেন না এবার তাঁদের জন্য সুখবর! বাজারে এল বিশ্বের প্রথম ‘অটোমেটেড সেলফি স্টিক’৷

জনপ্রিয় ওয়েবসাইট ম্যাশেবল-এর রিপোর্ট মোতাবেক এই স্টিকের পোশাকি নাম- ‘সেলফি স্টিক অনরিয়াল’৷ বিশ্বের প্রথম সম্পূর্ণ স্ময়ংক্রিয় সেলফি স্টিকে যে সমস্ত ফিচারস রয়েছে- তা এর আগে কোনও সেলফি স্টিকেই সম্ভত দেখা যায়নি৷ এই স্টিকে রয়েছে ‘টেলিস্কোপিক বুম আর্ম’৷ মাত্র একটি বোতাম টিপলেই স্টিকটি নিজে থেকেই ছোট-বড় হবে৷ স্টিকটির দু’পাশে রয়েছে ছোট্ট দুটি পাখা| যাতে আপনি সেলফি তোলার আগে একটু ঘাম শুকিয়ে নিতে পারেন, ছবিতে একটু ‘উইন্ড এফেক্ট’ও যুক্ত হয়৷ এখানেই শেষ নয়, বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিকে রয়েছে ‘লাইট প্যানেল৷’

আপনার সেলফিতে আলোর অভাব বোধ হলে নিজে থেকেই স্টিকটির দুপাশ থেকে ওই ‘লাইট প্যানেল’ খুলে যাবে ও আপনার সেলফিকে করে তুলবে আরও ঝকঝকে৷
দেখে নিন সেই ভিডিও-
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?