Food Reheating

আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!

সময়মতো ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে পারলে, আর ফ্রিজের শীতলতায় যদি সে খাবারের সংরক্ষণ ঠিকমতো হয়, তবে পরে বের করে খেতে কোনও ক্ষতি হওয়ার কথা নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৭:৩৯

options
link
আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!
খাবার গরম করার আগে সচেতন হতে হবে।

প্রায়শই বাড়তি রান্না করা খাবার ফ্রিজে রেখে পরের দিন গরম করে খেয়ে নেওয়া হয়। কেউ বলেন খাবার গরম করে খাওয়া একেবারেই ঠিক নয়। কেউ আবার বলেন, খাওয়ার আগে তো গরম করাই হচ্ছে, ফলে সমস্যার সম্ভাবনা নেই। কিন্তু আসল সত্যিটা কী?

Advertisement

ডায়েটেশিয়ানরা বলেন, কোন খাবার গরম করা হচ্ছে, এর উত্তর নির্ভর করছে উপর। রোজকার জীবনে এমন অনেক খাবার আমরা খাই, যা গরম করে খাওয়ার ফলে কয়েকগুণ বেশি ক্ষতিকারক হয়ে উঠতে পারে (Food Reheating)।

Advertisement

6 Foods You Should Be Careful About Reheating

Advertisement

১. ভাত
রান্না করা ভাতে ‘ব্যাসিলিয়াস সেরেয়াস’-এর মতো ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে। রান্নার পর ভাত দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দিলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এবং তৈরি হতে পারে এমন টক্সিন, যা গরম করলেও পুরোপুরি নষ্ট হয় না।

২. পালং শাক-সহ অন্যান্য বেশিরভাগ শাক
শাকসবজিতে থাকা প্রাকৃতিক নাইট্রেট, ফ্রিজে রাখা ও বারবার গরম করার ফলে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। রান্না করা শাক দীর্ঘ সময় রুম টেমপারেচারে রেখে দিলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ে। তাই শাক বাড়তি হয়েছে বুঝতে পারলে, রান্নার পর দ্রুত ঠান্ডা করেই ফ্রিজে রাখুন। পরে বাকিটুকু বের করে ভালোভাবে গরম করে খান।

৩. আলু
বাঙালির অধিকাংশ খাবারেই আলু থাকে। আলু যে গরম করলেই বিষাক্ত হয়ে যাবে, তেমনটা নয়। তবে রান্না করা আলু দীর্ঘক্ষণ রুম টেমপারেচারে রেখে দিলে ‘ক্লোসট্রিডায়াম বটুলিনাম’-সহ বেশ কিছু ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। বিশেষ করে ফয়েলে মোড়ানো বেকড আলুর কোনও পদ হয় যদি, তবে তা দীর্ঘক্ষণ বাইরে রাখা উচিত নয়।

৪. মুরগির মাংস
রান্না করা মুরগির মাংস পুনরায় গরম করা যেতেই পারে, তবে তা সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কি-না, সেটি সবথেকে গুরুত্বপূর্ণ। রুম টেমপারেচারে দীর্ঘ সময় পড়ে থাকা মুরগির মাংসে ‘সালমোনেল্লা’ বা অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়তে পারে। ফ্রিজে রাখা মুরগির মাংস বারবার গরম না করাই ভালো।

6 Foods You Should Be Careful About Reheating

৫. ডিম
ডিম দিয়ে তৈরি যে কোনও খাবার— যেমন মাখো মাখো ডিমের তরকারি, অমলেট বা ডিম দিয়ে ভাত ভাজা সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। একই খাবার বারবার গরম করার পরিবর্তে যতটা প্রয়োজন ততটাই বের করে গরম করুন।

৬. মাশরুম
মাশরুমের কোনও পদই রান্নার পর দীর্ঘ সময় ফেলে রাখবেন না। এমন খাবারে বাসা বাঁধতে পারে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। সময়মতো ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে পারলে, আর ফ্রিজের শীতলতায় যদি সে খাবারের সংরক্ষণ ঠিকমতো হয়, তবে পরে বের করে খেতে কোনও ক্ষতি হওয়ার কথা নয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.