Samantha Ruth Prabhu

কিছুতেই চারা হচ্ছে না মনের মতো? সামান্থার স্টাইলে এই ৩ টোটকায় বাগান ভরবে ফুলে-ফলে!

সামান্থা রুথ প্রভুর মতে, ভালো ফলনের জন্য বীজ বপনের সময়ই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৭:২৩

options
link
কিছুতেই চারা হচ্ছে না মনের মতো? সামান্থার স্টাইলে এই ৩ টোটকায় বাগান ভরবে ফুলে-ফলে!

বাড়ির ছাদ বা বারান্দায় ছোট্ট বাগানের সাধ? শুরুতে কিছুটা কঠিন মনে হতেই পারে। বিফলতাও আসবে পদে পদে। তবে সহজ কিছু টোটকা মাথায় রাখলে কাজ সহজ হয়। দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) প্রায়শই তাঁর বাড়ির বাগানের কথা শেয়ার করেন সোশাল মিডিয়ায়। ভক্তদের উদ্দেশ্যে বাগান করার ছোটখাটো টিপসও দিয়ে থাকেন। তাঁর মতে, ভালো ফলনের জন্য বীজ বপনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisement
  • সুস্থ বীজ বেছে নিন

ভালো গুনমানের বীজ থেকেই সবল চারা তৈরি হবে। দুর্বল বা নষ্ট বীজ থেকে জন্মানো চারা সহজেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এমন চারার অনাক্রম্যতা কম থাকায় পোকামাকড়ের কবলেও সহজেই পড়ে যায় এমন চারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Samantha Ruth Prabhu’s Simple 3 step Guide to Sowing Seeds at Home

Advertisement

সাধারণত দুর্বল বীজ আকারে ছোট, ওজনে হালকা, ফ্যাকাশে রঙ ও কুঁচকে যাওয়া খোসাযুক্ত হয়। জলে দিলে ভেসে থাকে এমন বীজ। দোকান থেকে কেনা বীজ হলে অবশ্যই মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিন। অনলাইনে কিনলেও তা মিলিয়ে নেওয়া জরুরি।

উচ্চ গুনমানের বীজও সঠিকভাবে সংরক্ষণ না করতে পারলে নষ্ট হয়ে যাবে। বিশেষত বর্ষাকালে তাতে পচন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বীজ কিনে তা সর্বদাই ঠান্ডা, শুকনো জায়গায় এবং রোদ থেকে দূরে রাখুন। মাটিতে বসানোর কয়েক ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখলে তা সতেজ হয়ে ওঠে বলে মনে করেন অনেকে।

  • মাটি সামান্য ভিজিয়ে নিন

বীজ বপন করার আগে মাটি বা কোকোপিটে হালকা জল ছিটিয়ে আর্দ্র করে নিন। অতিরিক্ত জল ঢেলে দেবেন না, তাতে মাটি কাদা-কাদা হয়ে যায়। অতিরিক্ত জলে বীজ নষ্টও হয়ে যেতে পারে।

সাধারণত মাটির ১–২ সেন্টিমিটারের বেশি গভীরে বীজ না বসানোই ভালো। বেশি গভীরে বীজ বসিয়ে দিলে নতুন চারা মাটির উপর বেরিয়ে আসতে সময় লেগে যায়। এতে বৃদ্ধি ব্যহত হতে পারে।

বীজ বসানোর সময় মাটি বা কোকোপিট ঝুরঝুরে করে রাখুন। জল দিয়ে মাটি খুব শক্ত করে চেপে দিলে চারা বেরোনোর পথে বাধা তৈরি হয়।

Samantha Ruth Prabhu’s Simple 3 step Guide to Sowing Seeds at Home

  • প্রথম কয়েক দিন বাড়তি যত্ন নিন

টবে বা ছাতবাগানে যে চারা গাছ বসানো হয়, সেগুলি অপেক্ষাকৃত সংবেদনশীল। তাই প্রাথমিকভাবে সারাক্ষণই খেয়াল রাখতে হবে। সম্ভব হলে বীজ বোনার জায়গাটি ২–৩ দিনের জন্য হালকা করে ঢেকে রাখতে পারেন। নার্সারি ব্যাগ বা ট্রেতে বীজ থেকে চারা তৈরি করলে ৩–৪টি পাতা বেরোনোর পর সাবধানে সেটিকে টব বা বাগানে প্রতিস্থাপন করুন।

এই ছোটখাটো খুঁটিনাটি মনে রাখলেই পছন্দের অভিনেত্রীর মতো ফুল-পাতায় ভরে উঠবে আপনার বাড়ির চারাগাছগুলিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.