চাকরি হারানোর ভয় আপনাকে কুরে কুরে খাচ্ছে? কাজের চাপে ক্রমশ দিশাহারা হয়ে উঠছেন? বর্তমান জীবনের এই সমস্যা হামেশাই চোখে পড়ে। রাতদিন পরিশ্রম করার পরেও অনেকের কাঙ্ক্ষিত পদোন্নতি মেলে না। উলটে সহকর্মীদের সঙ্গে অনভিপ্রেত বিবাদে জড়িয়ে চাকরি যায় যায় অবস্থা। বাস্তুবিদদের মতে, এমন পরিস্থিতির নেপথ্যে কাজ করে বাস্তুদোষ। এই নেতিবাচক প্রভাব না কাটালে খারাপ কিছু ঘটতে বাধ্য। বাস্তুশাস্ত্রের (Vastu Tips For Office) নির্ধারিত সামান্য কিছু নিয়ম মেনে চললে ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কী করবেন?
আরও পড়ুন:

উত্তর দিক দোষমুক্ত করুন
বাস্তুশাস্ত্রে উত্তর দিককে কুবেরের স্থান হিসেবে গণ্য করা হয়। এই দিকটি সমৃদ্ধি, অর্থ প্রবাহ এবং নতুন সম্ভাবনার বার্তা বহন করে। বাড়ি বা কর্মক্ষেত্রের উত্তর দিকে অপ্রয়োজনীয় জিনিস, ভারী আসবাব কিংবা আবর্জনা জমিয়ে রাখবেন না। এই স্থানটি সর্বদা পরিষ্কার ও উন্মুক্ত রাখা জরুরি। উত্তর দিক দোষমুক্ত থাকলে পেশাগত জীবনে নতুন সুযোগের দুয়ার উন্মোচিত হয়।

অফিসে বসার সঠিক দিক নির্ধারণ
অফিসে কাজ করার সময় কোন অভিমুখে বসছেন, তা পেশাগত সাফল্যের উপর প্রভাব ফেলে। কাজ করার সময় সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ রাখা শ্রেয়। পাশাপাশি, বসার স্থানটির ঠিক পিছনে যেন একটি শক্ত প্রাচীর থাকে। বাস্তু মতে, পিঠের পিছনে দেওয়াল থাকলে কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসে এবং কর্তৃপক্ষের সমর্থন পাওয়া সহজ হয়।
বাড়িতে সন্ধ্যাপ্রদীপ দিন
বাস্তুমতে, গৃহের প্রধান দ্বার হল শক্তি প্রবেশের মূল পথ। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রবেশদ্বারে সরষের তেলের প্রদীপ প্রজ্জ্বলন করা শুভ। এতে গৃহের আবহ থেকে নেতিবাচক শক্তি দূর হয়। মানসিক প্রশান্তি বজায় থাকলে কর্মক্ষেত্রে কাজের একাগ্রতা বাড়ে।

অফিসের টেবিল পরিষ্কার রাখুন
যে টেবিলে বসে প্রতিদিন কাজ করছেন, সেটির বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেবিলের উপর অপ্রয়োজনীয় ফাইল, সচল নয় এমন কলম বা জঞ্জাল জমিয়ে রাখা অনুচিত। পরিচ্ছন্ন কাজের পরিবেশ মানসিক চঞ্চলতা দূর করে। এছাড়া টেবিলের উত্তর কোণে একটি জলপূর্ণ পাত্র বা জলের বোতল রাখা বাস্তুসম্মত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগে সাজ সাজ রব কলকাতায়, কবে আসছেন ভিনিরা?
-
বিধানসভায় ডেপুটি স্পিকার নিয়োগের পথে শাসকদল, দৌড়ে এগিয়ে কে?
-
৩০ হাজারের ভিড় সামলেছে ৫ হাজার পুলিশ! যন্তর মন্তরে বলপ্রয়োগের অভিযোগ খারিজ দিল্লি পুলিশের
-
এবার ধর্মীয় পর্যটন সার্কিটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গখ্যাত শিবনিবাস! আশ্বাস মন্ত্রীর
-
জীবিত না মৃত! এবার সুপ্রিম নির্দেশে জনসমক্ষে আনা হবে ইমরানকে, কী বলল পাক আদালত?