Vastu Tips

কাচ ভাঙলে কি অমঙ্গল হয়? বাস্তুশাস্ত্রের এই তথ্য জানলে অবাক হবেন

বুকশেলফ থেকে বই বের করছেন। আর ঠিক তখনই। বলা নেই, কওয়া নেই শেলফের কাচের পাল্লাটা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। কপালে চিন্তার ভাঁজ। কোনও কারণ ছাড়াই এভাবে শেলফের গ্লাস প্যানেল ভেঙে গেল! তাহলে কি কোনও অশুভ ঘটার আশঙ্কা? জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৯:১৭

options
link
কাচ ভাঙলে কি অমঙ্গল হয়? বাস্তুশাস্ত্রের এই তথ্য জানলে অবাক হবেন
বাড়িতে কাচ ভাঙা নিয়ে ঠিক কী জানাচ্ছে বাস্তুশাস্ত্র? ছবি: সংগৃহীত

বুকশেলফ থেকে বই বের করছেন। আর ঠিক তখনই। বলা নেই, কওয়া নেই শেলফের কাচের পাল্লাটা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। কপালে চিন্তার ভাঁজ। কোনও কারণ ছাড়াই এভাবে শেলফের গ্লাস প্যানেল ভেঙে গেল! তাহলে কি কোনও অশুভ ঘটার আশঙ্কা? আমাদের সমাজে কাচ বা আয়না ভাঙা নিয়ে কুসংস্কারের শেষ নেই। দুধ উথলে পড়া বা কালো বিড়ালের রাস্তা কাটা যেমন অমঙ্গলের প্রতীক। কাচ ভাঙাকেও সেই তালিকায় রাখা হয়। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে একদম উলটো কথা। বাস্তু মতে, বাড়িতে কাচ ভাঙা মোটেও অশুভ নয়। বরং এটি বড় কোনও বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত। তাই, বাড়িতে কাচ ভাঙলেই অহেতুক বিপদের আশঙ্কায় মনমরা হবেন না। জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র?

Advertisement
What does Vastu say about broken glass-does it actually bring good luck to a home?
প্রতীকী ছবি

বাস্তু বিশেষজ্ঞদের মতে, কাচ বা আয়না আসলে বাড়ির অশুভ শক্তিকে নিজের মধ্যে শুষে নেয়। যখন হঠাৎ কোনও কাচ ভেঙে যায়, তখন বুঝতে হবে বাড়ির ওপর আসা কোনও বড় সঙ্কট ওই কাচটি নিজের ওপর টেনে নিয়েছে। অর্থাৎ, কাচ ভাঙার অর্থ হল অমঙ্গল বাড়ি থেকে বিদায় নিল। তাই অযথা আতঙ্কিত না হয়ে একে ইতিবাচক হিসেবে দেখাই শ্রেয়।

Advertisement

জানালার কাচ বা আলমারির আয়নায় হঠাৎ ফাটল দেখা দিলে অনেকে ঘাবড়ে যান। বাস্তুশাস্ত্র বলছে, এটি আসলে আসন্ন কোনও সুসংবাদের লক্ষণ। এমনকী বাড়িতে অর্থ আগমনের পথ প্রশস্ত হওয়ার সংকেতও হতে পারে। যদি পরিবারের মধ্যে দীর্ঘদিনের কোনও বিবাদ বা মনোমালিন্য চলতে থাকে, তবে কাচ ভাঙা সেই বিবাদ মিটে যাওয়ার ইঙ্গিত দেয়। এমনকী বাড়িতে কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে, তাঁর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও তৈরি হয়।

Advertisement
Vastu perspective on broken glass: can it bring positive energy?
প্রতীকী ছবি

কাচ ভাঙা শুভ হলেও, ভাঙা কাচ বাড়িতে জমিয়ে রাখা একেবারেই অনুচিত। আয়না বা কাচ ভাঙলে চেঁচামেচি না করে দ্রুত তা পরিষ্কার করা জরুরি। ভাঙা টুকরোগুলো সাবধানে কুড়িয়ে বাড়ির বাইরে ফেলে দিন। মনে রাখবেন, ভাঙা কাচ ঘরে থাকা বাস্তু দোষ তৈরি করতে পারে।

আয়নার আকারের ওপরও বাস্তু অনেকখানি নির্ভর করে। অনেকে শৌখিনতার খাতিরে গোল বা ডিম্বাকৃতি আয়না ব্যবহার করেন। কিন্তু বাস্তু মতে, গোল আয়না বাড়ির ইতিবাচক শক্তি শুষে নিতে পারে। তাই সবসময় চতুর্ভুজ বা চারকোনা আয়না ব্যবহার করা শুভ। এতে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। সুতরাং, এরপর হাত থেকে কাচ পড়ে গেলে ভয় পাবেন না, বরং জানবেন অশুভ ছায়া আপনার ঘর থেকে বিদায় নিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.