Vastu Tips

সাড়ে সাতি ও ধাইয়ার ভোগান্তি? এই বাস্তু টোটকাতেই মিলবে বড়ঠাকুরের আশীর্বাদ!

Reduce Sade Sati Effect: বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম মেনে চললে শনির কোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাস্তুর শুভ দিক্‌প্রভাব বজায় রাখলে বড়ঠাকুরের কৃপা মেলে অতি সহজেই। কোন নিয়ম পালনে কমবে ভোগান্তি? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:২৯

options
link
সাড়ে সাতি ও ধাইয়ার ভোগান্তি? এই বাস্তু টোটকাতেই মিলবে বড়ঠাকুরের আশীর্বাদ!
বাস্তুর কোন নিয়ম পালনে ভোগান্তি কমবে?

অশান্তি যেন পিছু ছাড়ছে না? সামান্য কাজেও পর্বতপ্রমাণ বাধা? জন্মছকে শনির নজর বা সাড়ে সাতির প্রভাব থাকলে জীবনে জটিলতা আসা স্বাভাবিক। জ্যোতিষশাস্ত্রে শনি হলেন কর্মফলদাতা। মানুষের নিজের কর্মের উপর ভিত্তি করেই তিনি ফল নির্ধারণ করেন। তবে জ্যোতিষের পাশাপাশি বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম মেনে চললে শনির কোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাস্তুর শুভ দিক্‌প্রভাব বজায় রাখলে বড়ঠাকুরের কৃপা মেলে অতি সহজেই। কোন নিয়ম পালনে কমবে ভোগান্তি? জেনে নিন।

Advertisement
Shani Vastu Tips: Easy Remedies to Reduce Sade Sati and Dhaiya Effects
ফাইল ছবি

বাড়ির এই কোণ সবসময় পরিষ্কার রাখুন
বাস্তুবিজ্ঞান অনুসারে, বাড়ির পশ্চিম দিক এবং দক্ষিণ-পশ্চিম দিক বা নৈঋত কোণ হল শনি গ্রহের প্রধান প্রভাবক্ষেত্র। এই অংশকে সবসময় পরিষ্কার ও মুক্ত রাখা উচিত। বাস্তুর এই বিশেষ দিকে অপ্রয়োজনীয় জিনিস, ভাঙা আসবাবপত্র বা আবর্জনা জমিয়ে রাখলে মারাত্মক বাস্তুদোষ তৈরি হয়। এর ফলে উৎপন্ন নেতিবাচক শক্তি বা নৈঋত দোষ শনির অশুভ প্রভাবকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।

Advertisement

বাড়ির প্রধান দরজা পরিচ্ছন্ন রাখুন
বাড়ির প্রধান দরজা বা সিংহদ্বার দিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটে। প্রবেশদ্বারের সামনে ময়লা জমানো অত্যন্ত ক্ষতিকর। এই অংশ পরিষ্কার না রাখলে তা বাস্তু স্পন্দন বা ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করে। সিংহদ্বার ধূপ-দীপ ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় উজ্জ্বল রাখলে সংসারে শান্তি ফেরে।

Advertisement
Sade Sati and Dhaiya: Simple Vastu Remedies to Seek Lord Shani’s Blessings
ফাইল ছবি

বাস্তুতে প্রতি শনিবার প্রদীপ দিন
শনিদেবের প্রিয় রং কালো ও গাঢ় নীল। শনিবার বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে একটি লোহার পাত্রে তিল তেল ঢেলে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটি বাস্তুর দিক্‌শুদ্ধি ঘটায়। জীবনের জটিল বাধা কাটাতে এই টোটকা যুগ যুগ ধরে বেশ কার্যকরী।

সেবা ও দানকার্যে বাস্তুশুদ্ধি করুন
অসহায়, দরিদ্র এবং শ্রমজীবী মানুষজন শনির প্রতীক। তাঁদের সাহায্য করলে শনিদেব তুষ্ট হন। কালো তিল, বিউলির ডাল, কালো কম্বল বা বস্ত্র দান করলে গৃহের শক্তি ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হয়।

পশুসেবায় দূর করুন গ্রহদোষ
কাক, কুকুর এবং গরুকে অন্ন প্রদান করা অত্যন্ত মহৎ কাজ। শনিবার কাক ও কালো কুকুরকে খাবার দিলে বাস্তুর অশুভ শক্তি হ্রাস পায়। জীবসেবা বাস্তুর দৈব শক্তিকে জাগ্রত করে।

Shani Sade Sati Remedies: Follow These Vastu Tips to Reduce Troubles
ফাইল ছবি

বজরংবলীর উপাসনা করুন
নিয়মিত হনুমান চালিশা পাঠ এবং শনি স্তোত্র জপ করলে বড়ঠাকুরের কুদৃষ্টি দূর হয়। কারণ, শ্রীরামভক্ত হনুমানের উপাসকদের উপর শনির প্রভাব পড়ে না। তবে মনে রাখবেন, সততা, শৃঙ্খলা ও নৈতিকতাই হল শনিকে তুষ্ট করার আসল চাবিকাঠি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.