সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও ইউজাররা সকলেই প্রায় MyJio অ্য়াপ ব্যবহার করেন। এর মাধ্যমে নিমেষেই করা যায় রিচার্জ। কিন্তু জানেন কি, এই অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যে মেটাতে পারবেন ইলেকট্রিক বিলও। ভাবছেন তো কীভাবে? আসুন জেনে নিন পদ্ধতি।
১. প্রথমে অ্যাপ স্টোর (আইওএস ইউজার) অথবা প্লে স্টোর (অ্যান্ড্রয়েড ইউজার)-এ যান।
২. ডাউন লোড করুন MyJio। নিজের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
৩. অ্যাপটি খুলে গেলে চলে যান ‘ফিনান্স’ অপশনে।
৪.এবার বেছে নিন Bills।
৫. এরপর বেশ কয়েকটি অপশন পাবেন, তার মধ্যে বেছে নিন ইলেকট্রিসিটি অপশনটি।
৬. এবার নিজের এলাকার প্রোভাইডারের নাম বেছে নিন।
৭. এমনও তো হতেই পারে যে আপনি জানেন না প্রোভাইডারের নাম। সেক্ষেত্রে বিলে দেখে নিন।
৮. এরপর নিজের কাস্টমার আইডি দিন। বেছে নিন ‘প্রসিড’ অপশন।
৯. এবার বিলের অ্যামাউন্টটা লিখে পেমেন্টের পদ্ধতি বেছে নিন। কার্ড নাকি ইউপিআই করবেন তা বেছে নিন।
১০. কার্ড নাকি ইউপিআই করবেন তা বেছে নিন। সেই মতো করে পেমেন্ট করে দিন।
তাহলে আর দেরি কেন? এমাসের বিদ্যুতের বিল দিন MyJio অ্য়াপ থেকেই।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর