সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের বেশিরভাগ সময়টাই ভারতীয় মহিলাদের হাতে থাকে স্মার্টফোন৷ এক একজন মহিলা যতক্ষণ মোবাইল ব্যবহার করেন, তার প্রায় অর্ধেক সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও মেসেজিং অ্যাপসে ব্যয় করেন৷ সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷
মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশনের এক সমীক্ষায় উঠে এসেছে একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য৷ ওই সমীক্ষা থেকেই জানা গিয়েছে, ২০১৫ থেকে ২০১৬-য় স্মার্টফোন ব্যবহারের গড় বরাদ্দ সময় বেড়েছে প্রায় ৫৫ শতাংশ৷ দেখা গিয়েছে, পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ সময় স্মার্টফোনে ব্যয় করেন মহিলারা৷ তবে পুরুষরা ফেসবুকে বেশি সময় কাটালেও মহিলারা ইউটিউব ও গেমস খেলে বেশি সময় ব্যয় করেন৷ বাকি সময়টুকু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে৷
সমীক্ষা থেকে জানা গিয়েছে, বিনোদনের চেয়ে অনলাইন শপিং সাইটের ক্যাটাগরিতে প্রায় ১৫ শতাংশ বেশি সময় কাটান স্মার্টফোন ইউজাররা৷ সবচেয়ে অবাক করা বিষয় হল, ফিচার ফোন ব্যবহার করেন, এমন ৮৫ শতাংশ ফিচার ফোন ইউজার ব্যাটারি ও স্থায়ীত্বের নিরিখে স্মার্টফোনের দিকে ঝুঁকতে চান না৷
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি