সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে যখন মাথায় হাত দেশবাসীর, পুরনো টাকা নিয়ে কী করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না৷ সঞ্চিত ধন-সম্পত্তিরও কী হবে ভেবে হয়রান হচ্ছেন মানুষ৷ এমন সময় যদি হাতের কাছে লক্ষীমন্ত যান্ত্রিক মুশকিল আসান পাওয়া যায় তবে কেমন হয়? ধরুন, এমন জিনিস যা নিমেষে সমাধান করে দেবে আপনার ধন-সম্পত্তি সংক্রান্ত সমস্ত সমস্যা৷ সহজ করে দেবে আপনার ব্যাঙ্কিং লেনদেনের জাবেদা-খতিয়ান৷
বৃহস্পতিবার চেন্নাইয়ের কুম্বাকোনম শহরের ইউনিয়ন ব্যাঙ্ক এমনই ভারতের প্রথম ব্যাঙ্কিং রোবট নিয়ে এল৷ উন্নত প্রযুক্তির এই বিশেষ ক্ষমতাসম্পন্ন রোবট হল দেশের প্রথম অনসাইট ব্যাঙ্ক হেল্পার৷
এই রোবটকে প্রায় ৬ মাস সময় ধরে তৈরি করেছেন কোয়েম্বাটুরের বিষ্ণু ইঞ্জিনিয়ারিং এর কর্মী বিজয় ভি সাহ৷ এই রোবটের ডিসপ্লে স্ক্রিনে ফুটে উঠবে অর্থ সংক্রান্ত যাবতীয় তথ্য৷ স্রষ্টা শখ করে তার নাম দিয়েছেন লক্ষ্মী৷ এই রোবট গুণে লক্ষ্মী বলা যায়৷
কী কী তথ্যাবলী সম্পর্কে ধারণা পাওয়া যাবে এই রোবটের কাছ থেকে? উত্তরে বিজয় ভি সাহ জানান, ১২৫টি-রও বেশি ব্যাঙ্কিং প্রশ্নের উত্তর দিতে সক্ষম লক্ষ্মী৷ যেকোনও ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালান্স থেকে শুরু করে ঋণের সুদের হার, তার মেয়াদ, ফিক্সড ডিপোজিট সংক্রান্ত তথ্য সবকিছুরই উত্তর মিলবে এই রোবটের কাছে৷ তবে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্যের ব্যাপারে উত্তর দিতে পারবে না লক্ষ্মী৷ তার পরিবর্তে নিজের স্ক্রিনে জানিয়ে দেবে ব্যক্তিগত যাবতীয় তথ্য৷
ধন-সম্পদের হিসাবনিকেশের গুরুভার লাঘব করতে রোবট তৈরির হিড়িক পৌঁছে গিয়েছে দেশের নানা জায়গাতেও৷ দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসির ইনোভেসন ল্যাবেও এমন ধরনের রোবট তৈরির কাজ শুরু হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের