সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লেনোভো আন্তর্জাতিক বাজারে তাদের দুটি নতুন স্মার্টফোন আনল৷ পি ২ ও এ প্লাস৷
লেনোভো পি ২ মডেলে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১০৮০x১৯২০ পিক্সেলের রেজোলিউশন৷ ২ গিগাহার্ৎজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে মিলছে ৩ ও ৪ জিবি র্যামের দুটি ভেরিয়েন্ট৷ মডেল ভেদে মিলবে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল৷ লেনোভো পি ২ মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ৫ এমপি৷ এই ফোর-জি হ্যান্ডসেটের ব্যাটারি ৫১১০ এমএএইচ৷ মডেলটির দাম শুরু হচ্ছে ২৪৮ ইউরো থেকে৷
এবার আসা যাক লেনোভো এ প্লাস মডেলের কথায়৷ ৪.৫ ইঞ্চির এই হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট৷ স্ক্রিনের রেজোলিউশন বেশ কম, ৮৪৫x৪৮০ পিক্সেল৷ অবশ্য উপরের মডেলটির তুলনায় দামও কম, মাত্র ৬৯ ইউরো৷ ১.৩ গিগাহার্ৎজ মিডিয়াটেক প্রসেসর, সঙ্গে ১ জিবি র্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবির, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ রিয়ার ও ফ্রন্ট- দুই ক্যামেরাই বেশ দুর্বল, যথাক্রমে ৫ ও ২ মেগাপিক্সেল৷ তবে এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ থ্রি-জি এই হ্যান্ডসেটের ব্যাটারি ২০০০ এমএএইচ-এর৷
বেজিংয়ের সংস্থা লেনোভো আইএফএ ২০১৬ অনুষ্ঠানে কে ৬, কে ৬ পাওয়ার ও কে ৬ নোট স্মার্টফোনও নিয়ে এসেছে৷ তিনটি মডেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর৷ রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেটও৷

সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের