সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সস্তায় ৪জি VoLTE যুক্ত লাইফ সিরিজের স্মার্টফোন বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল রিলায়েন্স৷ বুধবার ফের একগুচ্ছ ফিচার-সহ নয়া স্মার্টফোন আনল রিলায়েন্স ডিজিটাল৷ তাও আবার জলের দামে৷ নাম Lyf Wind 7i৷ চলতি বছর আগস্টে বাজারে এসেছিল Wind 7৷ তারই আপগ্রেডেড ভার্সন হল এই নয়া মডেল৷ একনজরে দেখে নেওয়া যাক এই হ্যান্ডসেটের ফিচারগুলি৷
Advertisement
- অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো ভার্সনের মডেলটি 1.3GHz কোয়াডকোর প্রসেসর যুক্ত৷
- ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যুক্ত হ্যান্ডসেটটির ব়্যাম 1GB৷
- মডেলটির ইন্টারনাল স্টোরেজ ৮জিবি৷ ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে৷
- Wind 7i-র রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সেলফি তোলার জন্য থাকছে ৫ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ রিয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশও৷
- এছাড়া রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সরের মতো ফিচারগুলিও৷
- 2250mAh ব্যাটারি যুক্ত মডেলটিতে একবার চার্জ করলেই অনায়াসে ৯ ঘণ্টা কথা বলতে পারবেন৷
কালো এবং নীল এই দুই রঙে মিলবে লাইফের নয়া মডেল৷ আন্দাজ করতে পারেন, এত ফিচার যুক্ত স্মার্টফোনটির দাম কত হতে পারে? আপনার ধারণা থেকেও খানিকটা কম৷ মাত্র ৫,৭৯৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ঝকঝকে মডেল৷ বাকিরা কিনে ফেলার আগেই amazon.com-এ অর্ডার দিয়ে দিন৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু