সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১-এর উৎপাদন বন্ধ করল মাইক্রোসফট৷ সেই সঙ্গে অবসান ঘটল একটি যুগের৷ সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন করে উইন্ডোজ ৭, ৮.১ আর বিক্রি করা হবে না৷
যার অর্থ, ডেল বা তোশিবা-র মতো সংস্থার পার্সোনাল কম্পিউটারে প্রি-ইনস্টলড উইন্ডোজ ৭ বা ৮.১ মিলবে না৷ অবশ্য, এর বছর দুয়েক আগেই উইন্ডোজ ৭-এর খুচরো বিক্রি বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট৷ এখন থেকে প্রতিটি নতুন উইন্ডোজ পিসি-র সঙ্গে উইন্ডোজ ১০ ভার্সন মিলবে৷
উইন্ডোজ ৭ বাজারে আত্মপ্রকাশ করে ২০০৯ সালে৷ তারও প্রায় তিন বছর পর বাজারে আসে উইন্ডোজ ৮৷ বিশেষজ্ঞরা মনে করছেন, জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭-এর জমানা শেষ হওয়ায় এক ধাক্কায় উইন্ডোজ ১০-এর বিক্রি বেড়ে যাবে৷ সামনেই বড়দিন৷ উৎসবের মরশুমে মার্কিন মুলুক-সহ বিশ্বজুড়ে উইন্ডোজের বিক্রি বাড়বে বলে আশাবাদী সংস্থা৷
সর্বশেষ খবর
-
নেশনস লিগে ভূরি ভূরি মিস রোনাল্ডোর, দু’বার জালে বল জড়িয়ে জাত চেনালেন হালান্ড
-
বাংলাদেশে ফের হিন্দু খুন! ‘জেহাদিস্তানে কীভাবে বাঁচবে ওরা?’ বিস্ফোরক পোস্ট তসলামির
-
গাঙ্গুবাঈয়ের পর ক্যাবারে ডান্সার, লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া যেন ‘আগ ভি, দিলো কি জান ভি!’
-
‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’, আইনজীবী সায়নের উপর ডিম হামলায় হাই কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা
-
মাদক বিরোধী আইনের সঙ্গে সংঘাত! রাজ্যের গুন্ডাদমন বিলে সই করলেন না রাষ্ট্রপতি