সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত জাগ্রত দ্বারে৷ ভাল করে ভালবাসার এই তো সময়৷ কিন্তু অনেকেই সম্পর্কের শুরুটা ঠিক তেমন করে করে উঠতে পারেন না৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে৷ মহিলাদের স্তুতিবাক্য অবশ্যই পছন্দ৷ তবে তার জন্য কোন শব্দের প্রয়োগ উচিত আর কোন শব্দের প্রয়োগ একেবারেই উচিত নয়, এই টানাপোড়েনেই থেকে যান অনেকে৷
হ্যাঁ, নারী মন বোঝার বোঝা নেওয়ার সবার পক্ষে সম্ভব নয়৷ তা বলে কী পছন্দের মানুষকে মনের কথা বলবেন না? নিশ্চয়ই বলবেন৷ শুধু কোন প্রশংসাগুলি মেয়েদের একদমই করবেন না জেনে রাখুন –
১) তুমি বড্ড সহজ-সরল: বেশিরভাগ মেয়েরাই এই প্রশংসাবাক্যটি পছন্দ করেন না৷ তার চেয়ে দুষ্টু, কিংবা মিষ্টি বললে বরং বেশি খুশি হবেন তাঁরা৷ আর মনে প্রশ্ন জাগতেই পারে, সরল বলার মানে কী সহজেই বোকা বানানো যায় তাঁকে?

২) কিছু করেছ নাকি, আজ বড় ভাল লাগছে দেখতে: তার মানেটা কী? অন্যদিন ভাল লাগে না? এই প্রশ্নই সবার আগে মেয়েদের মনে আসে৷ কেউ সামনে বলেও দেন, আবার কেউ পাশ কাটিয়ে চলে যান৷

৩) তোমার স্বাস্থ্য ভাল হয়েছে: ভুলেও বলবেন না এই কথা৷ কোনও মেয়েই এই প্রশংসা একেবারেই নিতে পারেন না৷ তাঁদের মোটা বলা হচ্ছে, এমনটাই ভেবে নেন তাঁরা৷ আর কোনও মেয়ে নিজেকে মোটা ভাবতে একেবারেই পছন্দ করেন না৷

৪) বয়সের তুলনায় ছোট দেখাচ্ছে তোমায়: এর মানে কী? বয়স হয়ে গিয়েছে তাঁর? এবং এই বয়সের মহিলাদের ভাল লাগতে পারে না? এমনটাই মনে করেন মহিলারা৷ তাই বয়সের বিষয়ে ভুল করেও ঢুকবেন না প্রশংসার ক্ষেত্রে৷

৫) আরও একটু মন খুলে হাসলে তোমায় দারুণ দেখাবে: মহাশয় হামেশা একটা মানুষ হাসতে পারে না৷ আর হাসিটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার৷ যখন হাসি পাবে তখনই হাসবে৷ স্বতস্ফূর্তভাবে স্বচ্ছন্দ্যে৷

সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর