সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: কুস্তিগিররূপী সলমন খানকে পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে সামনের ঈদ পর্যন্ত৷ তবে তার আগেই কুস্তিগির বেশে সলমন কেমন কামাল করলেন তা দেখতে পেয়ে যাবেন ভিডিও গেমের দৌলতে৷ আগামী ২ জুন মুক্তি পাবে গেমটি৷ উডুপির গেমিং সংস্থা ৯৯ অনলাইন প্রাইভেট কোম্পানি এই গেমটি তৈরি করেছে৷
অ্যাকশন নির্ভর গেমটি যশরাজ ফিল্মস এবং ৯৯ অনলাইন সংস্থার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে৷ গেমটি তৈরি করতে এক কোটি টাকা খরচ করা হয়েছে৷ এর আগে একই সংস্থা শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ এবং আমির খান অভিনীত ‘ধুম-থ্রি’ গেমও তৈরি করেছে৷ ‘সুলতান: দ্য গেম’ নামে পুরোদস্তুর অ্যাকশন গেমটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে৷ সংস্থার লক্ষ্য মুক্তি পাওয়ার মাস ছয়েকের মধ্যে অন্তত এক কোটি দর্শক এই গেমটি ডাউনলোড করবে৷ এখনই শুরু হয়ে গিয়েছে গেমটির রেজিস্ট্রেশন পদ্ধতি৷ অনেক ধরনের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে৷ ভাগ্যবান বিজেতা পাবেন সলমন খানের সঙ্গে দেখা করার সুযোগ৷
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?