সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা এপ্রিল থেকে প্রতিদিন ২ জিবি করে থ্রি-জি ডেটা দেওয়ার কথা ঘোষণা করল এমটিএনএল৷
রাষ্ট্রীয় সংস্থা এমটিএনএল এক বিবৃতিতে জানিয়েছে, “৩১-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এমটিএনএল পয়লা এপ্রিল থেকে প্রতিদিন ২ জিবি করে থ্রি-জি ডেটা দেবে গ্রাহকদের৷ সঙ্গে আনলিমিটেড কলিং৷ দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকরা এই অফার পাবেন৷”
[চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ]
এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন৷ ৩১৯ টাকার বিনিময়ে মিলবে এই সুবিধা৷ বাজার বিশেষজ্ঞরা বলছেন, রিলায়েন্স জিও-র ৩০৩ টাকার প্ল্যানকে টেক্কা দিতেই দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকদের জন্য এই অফার এনেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এমটিএনএল৷
তবে জিও ছাড়াও এই মুহূর্তে দেশের বাজারে এয়ারটেল ৩৪৫ টাকায় প্রতিদিন এক জিবি করে ফোর-জি ডেটা অফার এনেছে গ্রাহকদের জন্য৷ সঙ্গে প্রতিদিন আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি ভয়েস কল৷ তবে ৫০০ এমবি ডেটা দিনে ও বাকি ৫০০ এমবি রাতে ব্যবহার করা যাবে৷
ভোডাফোন ৩৪২ টাকার প্ল্যানে ২৮ দিন ধরে প্রতিদিন ১ জিবি করে ডেটা দেবে গ্রাহকদের৷ আইডিয়া ৩৪৮ টাকায় নিয়ে এসেছে প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা৷
[আজ পর্যন্ত Jio প্রাইম সদস্য হয়েছেন মাত্র এই ক’জন!]
সর্বশেষ খবর
-
রাজনৈতিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি রাজ্যের! অসন্তোষ হাই কোর্টের
-
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক