Social Interaction

মানুষের সঙ্গে মেলামেশায় সহজ হতে চান? এড়িয়ে চলুন এই ৪ ব্যক্তিগত প্রশ্ন

অনেকেই দেখা হওয়ামাত্র শারীরিক পরিবর্তন নিয়ে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন। শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বেশিরভাগ সময়েই মানুষ সচেতন হয়ে থাকে। সেই অবস্থায় উলটোদিকের মানুষই যদি যেচে এমন প্রশ্ন করে, তবে সামাজিক মেলামেশায় অস্বস্তি বাড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:২৮

options
link
মানুষের সঙ্গে মেলামেশায় সহজ হতে চান? এড়িয়ে চলুন এই ৪ ব্যক্তিগত প্রশ্ন
উলটোদিকের মানুষ সামনে হাসলেও মনে মনে আপনার প্রতি বিরক্ত হয়ে থাকতে পারে।

উলটোদিকের মানুষ কী ভাবছে আমাকে নিয়ে? সে কি আমাকে পছন্দ করছে নাকি বিরক্তিই পোষণ করছে মনে মনে? নারী-পুরুষ নির্বিশেষে এই ভাবনা সকলকেই ভাবায়। আমরা সকলেই কম-বেশি চাই, মানুষ আমাদের পছন্দ করুক। অথচ অচিরেই এমন কিছু আচরণগত ভুল (Social Interaction) করে বসি, যাতে উলটোদিকের মানুষের বিরক্তির কারণ হই। কোন ধরনের প্রশ্নে অন্যেরা বিরক্ত হন ও এড়িয়ে চলেন, তা জানেন কি?

Advertisement
Marriage and having children are deeply personal matters that many people prefer not to discuss openly during social interaction
বিয়ে অথবা সন্তান জন্মের বিষয়টি একান্ত ব্যক্তিগত, যা অনেকেই সকলের সঙ্গে আলোচনা করতে চান না।

‘বিয়ে কবে করছ?’
আপাতভাবে এই প্রশ্নে তেমন সমস্যা নজরে পড়ে না। বন্ধুরা তো ইয়ার্কির ছলে একে অন্যকে জিগ্যেস করেই থাকে বিয়ের খবর। বাড়ির বয়োজ্যেষ্ঠরাও অনেক সময়েই তরুণ প্রজন্মের কারও সঙ্গে দেখা হলে এ প্রশ্ন করেন। কিন্তু বারবার এমন প্রশ্ন শুনলে বিরক্ত হতে পারে উলটোদিকের মানুষ। বিয়ে না করার পিছনে একাধিক কারণ থাকতে পারে। হয়তো এমন ব্যক্তিগত কিছু কারণও থেকে যায় যা মানুষ সহজে অন্য কারও সঙ্গে আলোচনায় স্বচ্ছন্দ হয় না।

Advertisement

‘বাড়িতে নতুন অতিথির আগমন কবে হবে?’
বিয়ের মতোই একান্ত ব্যক্তিগত সন্তান জন্মের বিষয়টি। সন্তান না হওয়ার পিছনে শারীরিক অক্ষমতা থেকে শুরু করে আর্থিক অস্বচ্ছলতা— বিভিন্ন ধরনের কারণই থাকতে পারে। তাছাড়া এমনও অনেক মানুষ রয়েছে, যারা অন্তর্মুখী। এমন প্রশ্ন শুনে হেসে উত্তর দিলেও মনে মনে বিরক্ত হতেই পারে তারা।

Advertisement

‘মাইনে কত?’
অনেকেই আগ্রহবশে এমন প্রশ্ন করে বসেন উলটোদিকের মানুষকে। অজান্তেই এমন প্রশ্নে গভীর মানসিক আঘাত পেতে পারে সেই ব্যক্তি। আর্থিক স্বচ্ছলতাই যে সমাজে সম্মান লাভের চাবিকাঠি, এমনটা বিশ্বাস করেন অনেকেই। ফলে মাইনের প্রশ্নে যে হীনমন্যতা অনুভব করতে পারে। তাছাড়া উত্তর না দিয়ে এই প্রশ্ন এড়ানোও সহজ নয়।

People are always conscious of what others think about their physical appearance, hence avoid this question during social interaction
শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অন্যেরা কী ভাবছে, তা নিয়ে মানুষ সর্বদাই সচেতন হয়ে থাকে।

‘এত রোগা/মোটা/কালো কবে হলে?’
অনেকেই দেখা হওয়ামাত্র শারীরিক পরিবর্তন নিয়ে নানা ধরনের প্রশ্ন করতে থাকেন। শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বেশিরভাগ সময়েই মানুষ সচেতন হয়ে থাকে। অন্যের চোখ দিয়ে তাকে কেমন দেখতে লাগছে, তা নিয়ে ভাবনা চলতেই থাকে তার মনে। সেই অবস্থায় উলটোদিকের মানুষই যদি যেচে এমন প্রশ্ন করে, তবে সামাজিক মেলামেশায় অস্বস্তি বাড়ে। হয়তো সে মানুষ নিজেকে আরও গুটিয়ে নেবে।

সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, আমরা কী ভেবে বলছি, তার চেয়েও জরুরি আমরা কী বলছি সেই শব্দচয়নে সচেতন হওয়া। অর্থাৎ ভালো চেয়ে বলা কথাও যদি আঘাত করে অন্যকে, তবে তাতে কোনও লাভ নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.