সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শরীর শরীর শরীর… কুসুম তোর মন নাই!’ গল্পের পাতায় এ কথা থাকলেও, বাস্তবে কিন্তু শুধু মন থাকলেই চল না। যে সুস্থ সম্পর্কের চাবিকাঠি হল শরীরী মিলন। অনেক সময়ই কোনও সম্পর্ক টিকে থাকার মাপকাঠিই হয়ে পড়ে যৌনতা। তাই মন ভরা ভালবাসার সঙ্গে সঙ্গে প্রাণ ভরে যৌনতাও খুব জরুরী।
বিশেষজ্ঞরা বলছেন, অনেক দম্পতিই জিজ্ঞেস করে থাকেন যে সম্পর্ক ঠিক রাখতে কতটা যৌনতা মেতে ওঠা প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে তেমন কোনও মাপকাঠি বা নিয়ম নেই। অনেকটাই নির্ভর করে দম্পতির মধ্যে রসায়নের উপর।

[আরও পড়ুন: এই ৫ পরিস্থিতিতে ভুলেও যৌনতা নয়, হতে পারে মহাবিপদ! ]
সম্প্রতি এক মার্কিন বিশ্ববিদ্যালয় এই বিষয়ের উপর একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষায় দু’ভাগে ভাগ করা হয় দম্পতিদের। যাঁরা সপ্তাহে অন্তত একবার যৌনতায় লিপ্ত হন। আরেকটি ভাগে রাখা হয় যাঁরা দুসপ্তাহে একবার সঙ্গমে লিপ্ত হন।
এই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথমভাগের দম্পতিরা জানিয়েছেন, যৌনতা স্ট্রেস দূর করে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করে। অন্যদিকে, দ্বিতীয়ভাগের দম্পতিরা মনে করেন যৌনতায় তাঁরা খুব একটা মজা পান না। বিষয়টা অনেকটা রুটিনের মতো।

এই সমীক্ষা চলেছে প্রায় সাড়ে তিন হাজার দম্পতির মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ভালবাসাকে দৃঢ় করতে এবং মানসিক দিক থেকে সুখী থাকতে শরীরী মিলন খুবই গুরুত্বপূর্ণ।
[আরও পড়ুন: নতুন ছবির নায়ক চাই, শহরে শহরে ঘুরছেন পর্ন তারকা!]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে