Child safety for swimming pool

গ্রীষ্মের ছুটিতে সাঁতার শিখবে খুদে? সুইমিং পুলে পাঠানোর আগে এই নিয়মগুলি না জানলেই নয়

স্কুলে স্কুলে পড়ে গিয়েছে গ্রীষ্মের ছুটি। এই মাসখানেকের ছুটিতে সুইমিং পুলে খুদেকে নিয়ে যান অনেকেই। কেউ নিয়ে যান সাঁতার শেখাতে। আবার কেউ বেড়াতে যান সুইমিং পুল রয়েছে এমন রিসর্ট খুঁজে। তবে একটু সাবধান হওয়া প্রয়োজন। নইলে হতে পারে চরম ক্ষতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:২৯

options
link
গ্রীষ্মের ছুটিতে সাঁতার শিখবে খুদে? সুইমিং পুলে পাঠানোর আগে এই নিয়মগুলি না জানলেই নয়
সুইমিং পুলে যাওয়ার আগে সাবধানতা প্রয়োজন। ছবি: সংগৃহীত

বাইরে বেরলেই প্রচণ্ড গরম। ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং আর্দ্রতায় ত্রাহি ত্রাহি রব। এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে পড়ে গিয়েছে গ্রীষ্মের ছুটি। এই মাসখানেকের ছুটিতে সুইমিং পুলে খুদেকে নিয়ে যান অনেকেই। কেউ নিয়ে যান সাঁতার শেখাতে। আবার কেউ বেড়াতে যান সুইমিং পুল রয়েছে এমন রিসর্ট খুঁজে। তবে একটু সাবধান হওয়া প্রয়োজন। নইলে হতে পারে চরম ক্ষতি।

Advertisement
  • সুইমিং পুলে যাওয়া মানেই মানানসই পোশাক কিনতে হবে। অবশ্যই জলের তলাতেও বোঝা যায় এমন রঙের পোশাক কিনুন। তাতে খুদে পুলে বিপদে পড়লে তাকে চিহ্নিত করা সুবিধাজনক হবে।
  • সাদা কিংবা হালকা নীল রঙের পোশাক কিনবেন না। যাতে খুদেকে জলের তলায় দেখা যায় তাই গাঢ় নীল, লাল কিংবা কমলার মতো ঊজ্জ্বল রঙের পোশাক কিনুন।
  • সুইমিং পুলের জলনিকাশি ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়। চুল টেনে নিলে যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। তাই খুদে সুইমিং পুলে যাওয়ার আগে শক্ত করে চুল বেঁধে দিন। আর অবশ্যই সুইমিং ক্যাপ ব্যবহার করতে বলুন।

Swimming-Pool-1

Advertisement
  • খুদে যতক্ষণ সুইমিং পুলে থাকবে, ততক্ষণ কাছাকাছি থাকার চেষ্টা করুন। সেই সময় ভুলে মোবাইলে মুখ গুঁজে বসে থাকবেন না। খেয়াল রাখুন জলের তলায় খুদের কোনও সমস্যা হচ্ছে কিনা। খুদে সাঁতার শিখে গেলেও তার দিকে একইরকমভাবে নজর রাখুন।
  • কোনও বিপদ আপদ হলে কীভাবে বোঝাবে, সে শিক্ষা আগে দিন খুদেকে। সামান্য অসুবিধা হলেই চিৎকার করে প্রশিক্ষককে জানাতে বলুন। ঠান্ডা লাগলে কিংবা কোনও অস্বস্তি হলে খুদেকে আগেভাগেই সুইমিং পুল থেকে উঠে আসতে বলুন।

Swimming-Pool-2

Advertisement

শুধু পুলই নয়। পুলের আশেপাশেও বিপদ ঘাঁপটি মেরে বসে থাকতে পারে। তাই সুইমিং পুলের আশেপাশে খুদেকে দৌড়তে দেবেন না। খেয়াল রাখুন শিশু যেন কাউকে ধাক্কাধাক্কি না দেয়। সুইমিং পুলের সিঁড়ি দিয়ে যাতে সাবধানে ওঠানামা করে সেদিকে কড়া নজর রাখুন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.