ফের বিনামূল্যের অফার এনে তাক লাগাল Jio

এ অফারে ফের হাসি ফুটবে নেটিজেনদের মুখে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৭, ১২:০৩

options
link
ফের বিনামূল্যের অফার এনে তাক লাগাল Jio

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বিনামূল্যের পরিষেবা। তারপর একের পর এক অফারের চমক। ইতিমধ্যেই জিও যথেষ্ট চমক দিয়েছে গ্রাহকদের। তবে চমকের পালা এখনও শেষ হয়নি। এবার জিও-র ঝুলি থেকে বেরল নয়া অফার।

Advertisement

[ টপলেস শিষ্যাকে যোগ শেখাচ্ছেন স্বামী ওম, বিতর্কিত ভিডিও ভাইরাল ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী সেই অফার? জিও-র এই নতুন অফারে নিশ্চিতই হাসি ফিরবে নেট ব্যবহারকারীদের মুখে। কেননা প্রায় বিনামূল্যেই এবার জিওফাই বা ফোরজি রাউটার পেতে চলেছেন নেটিজেনরা। কীরকম? জিওফাই কেনার জন্য কাউকে খরচ করতে হবে ১৯৯৯ টাকা। এর সঙ্গেই গ্রাহক পুরনো ডংগল বদল করে নিতে পারবেন। তবে কোন কোন কোম্পানির ডংগল বদলানো যাবে, তার একটি তালিকা জিও ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে। এবার জিও প্রাইম মেম্বারশিপ ও জিও ধন ধনা ধন অফার নিতে হবে গ্রাহককে। তা শেষ হলে পাওয়া যাবে বিনামূল্যে পরিষেবা। যদিও একে ক্যাশব্যাক অফার বলা হচ্ছে, আসলে নগদে নয়, টাকা ফেরত আসবে ডেটার মাধ্যমে। কেননা ২০১ টাকার ১০টি বুস্টার প্যাক এর সঙ্গেই বিনামূল্যে দেবে জিও। অর্থাৎ প্রায় ২০১০ টাকা ফেরত আসছে গ্রাহকের পকেটে। তাতে সুবিধা হল, প্রতি প্যাকে ২৮ দিন ধরে ৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। এবং সে সুবিধা পাওয়া যাবে ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত।

Advertisement

রবি ঠাকুরের নলিনীকে পর্দায় আনছেন প্রিয়াঙ্কা ]

আর যাঁদের কাছে ডঙ্গল থাকবে না, তাঁরা কী করবেন? তাঁরাও একই সুবিধা পাবেন, তবে পাবেন ৫টি বুস্টার প্যাক। অর্থাৎ প্রায় ১০০৫ টাকা পর্যন্ত এক্ষেত্রে ফেরত পাচ্ছেন গ্রাহক।

তবে এই ক্যাশব্যাক পাওয়ার শর্ত একটিই। জিওফাই কিনতে হবে Jio.com থেকে। এবং আসল ইনভয়েস ও জিওফাই বক্স নিয়ে যেতে হবে জিও স্টোরে। এছাড়া আইডেন্টিটি প্রুফ ও ছবি সঙ্গে থাকতে হবে। প্রিপেড ও পোস্ট পেড-দুই ক্ষেত্রেই প্রযোজ্য এই ক্যাশব্যাক অফার।

[ জানেন, নোকিয়ার এই ফোন কেন এত পছন্দ ভারতীয় মহিলাদের?  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.