সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সি সি ৫ মডেলের বিপুল জনপ্রিয়তার পর বাজারে আসতে চলেছে গ্যালাক্সি সি ৭ স্মার্টফোন৷ সি ৫ মডেলটির প্রি-অর্ডার বুকিং শুরু হয়ে গিয়েছে চিনে৷ সি ৭ মডেলটি সে দেশের বাজারে আসবে ৬ জুন, তবে ভারতে ঠিক কবে লঞ্চ করবে সেই তারিখ এখনও জানা যায়নি৷
কর্মক্ষেত্রে এই ৯ কাজ এড়িয়ে চলুন!
গ্যালাক্সি সি ৭ স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি স্ক্রিন৷ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট ও অক্টা-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম থাকার দরুন যে কোনও বড় ফাইল, গেম খেলতে এই ফোনে বিন্দুমাত্র সমস্যা হবে না বলে দাবি প্রস্তুতকারক সংস্থার৷
এস ৭ মডেলের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপির৷ ৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন মিলবে৷ ৩৩০০ এমএএইচ ব্যাটারি ও ফোর-জি এলটিই কানেক্টিভিটির মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ২৬,৬৬০ টাকা৷ গোল্ড, পিঙ্ক গোল্ড, গ্রে ও সিলভার রঙে মিলবে ফোনটি৷
বাজারে এল বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিক
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান