সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জে’ সিরিজের স্মার্টফোনগুলির জনপ্রিয়তা দেখে বাজারে আরও একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে স্যামসাং৷ প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট গিকবেঞ্চ জানাচ্ছে, আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy J3 (2017)৷ তবে বাজারে আসার আগেই ওয়েবসাইটে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে গিকবেঞ্চ৷ সেদিকে নজর দেওয়া যাক৷
নয়া হ্যান্ডসেটের স্ক্রিন হতে পারে ৫ ইঞ্চির৷ এইচডি ডিসপ্লে, রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেলের৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট তো থাকছেই, স্মুথ পারফরম্যান্সের জন্য কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকছে ১.৫ বা ২ জিবি র্যাম৷ ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবির হলেও ইউজাররা ব্যবহার করতে পারবেন ১০ জিবি৷ কারণ, স্বাভাবিকভাবেই বাকি স্পেসটুকু সিস্টেম স্টোরেজের জন্য বরাদ্দ থাকবে৷ মাইক্রো এসডি কার্ড ঢুকিয়ে মেমোরি এক্সপ্যান্ড করারও সুযোগ থাকছে৷
তবে জিএফএক্স বেঞ্চ নামে আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, গ্যালাক্সি জে৩ (২০১৭) হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা কোয়ালিটি বেশ দুর্বল৷ মাত্র ৫ মেগাপিক্সেল৷ ফ্ল্যাশের পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন, অটো-ফোকাস, টাচ-ফোকাস প্রযুক্তি৷ সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে ২ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷ ফোর-জি ভিওএলটিই সাপোর্টেড নয়া মডেলটির দাম হতে পারে আনুমানিক ৬,৮০০ টাকা৷

সর্বশেষ খবর
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়
-
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু?
-
‘অযোধ্যার দিকে কুনজর নয়’, রাম মন্দিরে দানের টাকা চুরি প্রসঙ্গে বিরোধীদের তোপ যোগীর
-
গারদে গোটা ‘সিং ব্রাদার্স’! ভোট পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেপ্তার বারাবনির ‘ত্রাস’ অসিত সিং
-
বাড়ি ভাঙার বর্জ্য থেকে তৈরি হবে ইট! পরিবেশ দূষণ রোধে অগ্নিমিত্রা বললেন ‘প্রযুক্তিই হাতিয়ার’