সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের গোড়াতেই গ্যালাক্সি সিরিজের নতুন ফোন বাজারে আনছে দক্ষিণ কোরীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং৷ সিরিজের নয়া ফোন, গ্যালাক্সি S8 নিয়ে তখন থেকেই কৌতুহল তুঙ্গে টেকদুনিয়ায়৷
সম্প্রতি সংস্থার নতুন পেটেন্ট ঘিরে জল্পনা তুঙ্গে৷ গুজব রটেছে, এই ফোনে নাকি আইফোন ৭ এর মতই ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে৷
কিন্তু এই ক্যামেরার বিশেষত্ব কী?
মূলত অন্যান্য স্মার্টফোনগুলিতে ক্যামেরা zoom করার যে পদ্ধতি থাকে তা বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল৷ ফলে অনেক সময় বেশি zoom করলে ছবি ঝাপসা হয়ে যায়৷ কিন্তু আইফোন ৭ এর ক্যামেরার বৈশিষ্ট্য, এই ক্যামেরাতে রয়েছে অপটিকাল zoom৷ এই পদ্ধতিতে ছবি নয়, ক্যামেরার লেন্স zoom in করা যায়৷ ফলে ছবির মান ডিজিটালের চেয়ে অনেক স্পষ্ট হয়৷
এতদিন আইফোন ৭-এ এই সুবিধা পেতেন ক্রেতারা৷ কিন্তু শোনা যাছে, এবার স্যামসাং নাকি এই একই বৈশিষ্ট্য রাখতে চলেছে তাদের নতুন গ্যালাক্সি এস ৮ –এ৷ এছাড়াও ‘সিঙ্গল টাচ’ অর্থাৎ এক আঙুলেই zoom in এবং out করার অভিনব সুবিধা থাকবে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়৷
সংস্থার পক্ষ থেকে এখনও ফোনের ফিচারস সংক্রান্ত কোন ঘোষণা না করা হলেও আইফোনের ফিচার সমৃদ্ধ স্যামসাং-এর নতুন ফোন বাজারে আসছে এই গুজবেই মজেছে টেকদুনিয়া৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!