সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মনখারাপের রাতে। মন খারাপ হোক বা না হোক, ঘুম না আসাটা কমন? তাহলে সতর্ক হন। ঘুম পর্যাপ্ত না হলে আপনার শরীর যে জবাব দেবে, সেটা তো বিলক্ষণ জানেন আপনি। কিন্তু এটা জানেন কি আপনার দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়তে পারে? চমকে গেলেন? মার্কিন মুলুকের ওহাইও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন তথ্যই দিচ্ছেন।

ঘুম আপনার স্ট্রেস কমায়, তার সাথেই কমে যায় ডায়াবেটিস, হৃদরোগ, আর্থরাইটিসের আশঙ্কা। এতো গেল ধরুন চিকিৎসাবিজ্ঞানের কচকচি। মনোবিজ্ঞান কি বলছে জানেন? মনোবিজ্ঞান বলছে, আপনার দাম্পত্য জীবনে সবথেকে ক্ষতি করে ঘুম কম হওয়ার বিষয়টা। গবেষক বিজ্ঞানী স্টেফাইনি উইলসন এই বিষয়ে যে তথ্য দিয়েছেন, তা বেশ চিন্তার। কারণটা কিন্তু বেশ সোজা। দম্পতির মধ্যে একজনের ঘুমের ব্যাঘাত ঘটলে, আরেকজনের ঘুমও যে নিশ্চিন্তির হবে, সেটা বলা অবশ্যই যায় না। ৪৩ জন দম্পতির মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। তাদের রক্তের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। এছাড়াও তারা গত দুদিনে কত ঘন্টা ঘুমিয়েছেন, তার বিস্তারিত তথ্যও নেন তাঁরা।

ঘুম কম হয়েছে যাদের, সেই সব দম্পতিদের মধ্যে দেখা গিয়েছে অশান্তির প্রবণতা অনেক বেশি। সমীক্ষা বলছে দু’রাতে যেসব দম্পতির সাত ঘন্টারও কম ঘুম হয়েছে, তারা নিজেদের মধ্যে ঝগড়া করেছেন তুলনায় বেশি। সুতরাং ঝগড়া এড়াতে ঘুমান, ভাল থাকতে ঘুমান। কারণ ঘুমের আমি, ঘুমের তুমি, ঘুম দিয়ে যায় চেনা। একটা সুন্দর ঘুমই বুঝিয়ে দেবে কতটা সুখী আপনি। বুঝলেন?
সর্বশেষ খবর
-
গায়েত্রী মন্ত্র-আজানের মেলবন্ধনেই সুখের সংসার সোনাক্ষীর, ক্যানভাসে দিলেন ‘ধর্মপ্রেমে’র পাঠ
-
শেষ ষোলোয় খেলা নিয়ে এখনও ধোঁয়াশা, নেইমারের যন্ত্রণা উপলব্ধি করছেন আন্সেলোত্তি
-
মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য! দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী
-
‘একই বাড়িতে দেশপ্রেমিক ও দেশদ্রোহী’! ‘আলফা’ দেখে সানি-ববিকে চূড়ান্ত তোপ দাগলেন কে?
-
‘গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাব’, প্রতীক হারানোর শঙ্কায় কী বলছেন মমতা? হবে ২১ জুলাই?