সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্য এই কর্ম সবাই করেন৷ কিন্তু বড়াই করে বলেন না কেউই৷ এও আবার প্রকাশ্যে বলার বিষয় নাকি? অথচ বলেছিলেন পরিচালক সুজিত সরকার৷ তাও আবার খোদ অমিতাভ বচ্চনের মুখ দিয়ে৷ ‘পিকু’র কথা মনে আছে নিশ্চয়ই৷ নিজের বাবার কোষ্ঠকাঠিন্য রোগে বিরক্ত দিল্লির সেই বাঙালি মেয়েটা৷ সিনেমায় দীপিকা ও অমিতাভের টক-মিষ্টি সম্পর্ক যতোই উপভোগ করুন, আদতে প্রকৃতির ডাকের এই সমস্যা নিয়ে প্রায় কম বেশি সকলেই ভুগে থাকেন৷

(অ্যাপলেরও আগে দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেট আনতে চলেছে স্যামসং)
জানেন এর অন্যতম কারণ কী? বিলেতি ধাঁচে গড়া শৌচালয়৷ আজ্ঞে হ্যাঁ, বিশেষজ্ঞরা অন্তত তাই বলছেন৷ মলত্যাগের ক্ষেত্রে স্বদেশী শৌচালয়ই সেরা৷ এর কোনও বিকল্প নেই৷ বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন৷ গবেষকদের মতে, মানুষের শরীরের গঠন অনুযায়ী বিলেতি ধাঁচের শৌচালয়ে বসলে শৌচকর্ম বেশিরভাগ সময়ই অসম্পূর্ণ থেকে যায়৷ যার ফলে শরীরে বিষাক্ত বর্জ্যপদার্থ থেকে যায়৷ এতে অসুখ-বিসুখ হতে পারে৷ অন্যদিকে, ভারতীয় শৌচালয়ে যেভাবে বসতে হয়, তা শৌচকর্মের পক্ষে খুবই সুবিধাজনক৷ এর ফলে শরীরও সুস্থ থাকে৷

(পার্টনারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন)
ভারতীয় ধাঁচের শৌচালয়ে আরও একটি সুবিধা রয়েছে৷ এই পদ্ধতি অবলম্বন করলে মূত্রনালিতে সংক্রমণের হার শতকরা নব্বই শতাংশ কমে যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা৷
(আপনার বিশেষত্ব কী? বলবে রাশিফল)
সর্বশেষ খবর
-
৭৭৪৪ কোটি টাকা! বেতনের নিরিখে এলন মাস্কের পরই নাম যাদবপুরের প্রাক্তনীর, কে এই শঙ্খ মিত্র?
-
৩৯-এও বিশ্বকাপে হ্যাটট্রিক মেসির, শরীরচর্চার সঙ্গে লুকিয়ে আর কোন রহস্য?
-
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজের হাত ধরেই ভাগ্যবদল! বক্স অফিসে নিজের জোড়া ছবিকে টেক্কা অক্ষয়ের
-
গল্প হলেও সত্যি! বিশ্বকাপ ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া পোষ্য সারমেয়কে
-
রান্নার কাজে এই ৪ সরঞ্জাম ব্যবহার করে থাকলে সাবধান, স্বাস্থ্যকর খাবারও হয়ে ওঠে বিষাক্ত!