সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমির ফ্যাকাসে হয়ে যাওয়া মুখগুলোয় ফের হাসি ফুটতে চলেছে৷ কেন? খবরটাই এমন৷ ফিরে আসছে সিনেপ্রেমীদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপন ওয়েবসাইট টরেন্ট৷ তবে একটু অন্য অবতারে৷
সপ্তাহ দুয়েক আগে ‘কিকঅ্যাস টরেন্ট’ আচমকা বিদায় নিতেই মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের৷ বলিউড থেকে হডিউড, টাটকা হোক বা দুষ্প্রাপ্য, সব ধরনের ছবির সন্ধান মিলত এই ওয়েবসাইটে৷ তাও আবার একেবারে বিনামূল্যে৷ টরেন্টের বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই হতাশায় অনেকে নিজেদের আনলিমিটেড ডেটা প্যাকও ডিঅ্যাকটিভেট করে দিয়েছিলেন৷ ১৩ বছরের সঙ্গীকে এক ঝটকায় হারিয়ে ফেলার শোকটা মেনে নিতে বেশ কষ্ট হয়েছিল৷ কারণ এই জনপ্রিয় ওয়েবসাইট থেকেই তো এত কাল পছন্দের গান, সিনেমা এবং ভিডিও গেমস ডাউনলোড করে এসেছেন তাঁরা৷ ফের মুশকিল আসান হয়ে গেল৷ নয়া রূপে এসে গেল টরেন্ট৷ গুগলে সার্চ করলে torrentz2.eu নামে দেখা মিলবে নয়া টরেন্টের৷
কয়েক সপ্তাহ আগে পাইরেসি ইস্যুতে গ্রেফতার করা হয়েছিল ‘কিকঅ্যাস টরেন্ট’-এর কর্ণধারকে৷ আর তারপরই বন্ধ হয়ে যায় এই ওয়েবসাইট৷ গত শুক্রবার ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছিল বিদায় বার্তা৷ লেখা ছিল, ‘টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।’ সেই লেখা থাকলেও মাল মশলা সবই আগের মতোই মজুত রয়েছে৷ বরং আগের মতোই থাকছে ছবি ও ভিডিও সার্চের অপশন৷
https://torrentz2.eu/search?f= সাইটে গিয়ে সার্চ অপশানটিতে ক্লিক করলেই একগুচ্ছ ছবির তালিকা হাজির হয়ে যাবে৷

সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে