এতদিন পর্যন্ত প্রযুক্তি ছিল মানুষের বশে। ইউজারদের নির্দেশমতো কাজ করেছে প্রযুক্তি। এবার কি পাশা উলটে যাওয়ার শুরু? খানিকটা তেমনই মনে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক ঘটনায়। যেখানে একদল মানুষ কাজ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বসের অধীনে। এবার সেই মানব কর্মীদের মধ্যে একজনকে চাকরি থেকেই ছাঁটাই করে দিল এআই বস!
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে সান ফ্রান্সিসকোয়। গবেষণাভিত্তিক একটি স্টোর চালু করা হয়েছিল অ্যান্ডন ল্যাবের তরফ থেকে। এই অ্যান্ডনদের গবেষণার উদ্দেশ্য হল, মানবসম্পদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কীভাবে এআইকে কাজে লাগানো যায়। এই গবেষণা চালানোর জন্যই একটি স্টোর তৈরি হয়। আগামী তিনবছরের জন্য স্টোরের যাবতীয় দায়িত্ব দেওয়া হয় এআই বসকে। লুনা নামক এই এআই বস স্টোরের জিনিসপত্র বাছাই, দরদাম নির্ধারণ করত। একইসঙ্গে স্টোরের কর্মী নিয়োগের দায়িত্বও ছিল লুনার হাতে।
জানা গিয়েছে, ওই স্টোর তৈরি করে সফল ব্যবসা করার জন্য এআইকে এক লক্ষ মার্কিন ডলার পুঁজি দেওয়া হয়েছে। বই, মোমবাতি, খেলনার মতো জিনিসপত্র বিক্রি হয় এই স্টোরে। কিন্তু পাঁচ মাস ধরে ব্যবসা করলেও লাভের মুখ দেখেনি স্টোর। এহেন পরিস্থিতিতেই স্টোরের এক কর্মীর কাজে গাফিলতি ধরা পড়ে। জানা যায়, ২৩টি শিফটের মধ্যে ১৭টিতেই দেরি করে স্টোরে এসেছেন ওই কর্মী। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই দেরি করতেন। সম্প্রতি বিষয়টি লুনার নজরে আসে। প্রায় একমাস ধরে নজর রাখার পর ওই কর্মীকে ছাঁটাই করে এআই বস লুনা।
তবে লুনা ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত পদক্ষেপের নেপথ্যে যন্ত্রমেধা ছিল না। জানা গিয়েছে, লুনাকে স্টোরের নিয়ম মনে করিয়ে দিয়েছিলেন অ্যান্ডন ল্যাবের মানব বিজ্ঞানীরাই। ছাঁটাইয়ের জন্য লুনা স্রেফ সুপারিস করেছিল তাঁদের কাছে। অ্যান্ডন ল্যাবের সিইও লুকাস পিটারসনের মতে, “মানুষ বস হলে এই কর্মীকে বহু আগেই ছাঁটাই করে দিত। এআই বস একেবারে সঠিক কাজ করেছে।” প্রশ্ন উঠছে, এই গবেষণা যদি সফল হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা যদি মানুষের কর্মজীবন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়ে যায়? মানবতা কি আর বেঁচে থাকবে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের