সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম স্মার্টফোন নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল ঘোষণা করল, স্যামসাং ‘জে’ সিরিজের কয়েকটি নির্বাচিত হ্যান্ডসেট কেনার সময় বাড়তি ২৫০ টাকা দিলেই মিলবে ১০ জিবি ফোর-জি ডেটা৷ নতুন ও বর্তমান গ্রাহক- উভয়েই এই পরিষেবার সুবিধা পাবেন৷
ভারতী এয়ারটেলের মার্কেট অপারেশন ডিরেক্টর অজয় পুরি বলেন, “স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি৷ আমাদের আশা, এই সিরিজের স্মার্টফোনগুলিতে এয়ারটেলের ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করতে পেরে গ্রাহকরা সন্তুষ্ট হবেন৷” যে সমস্ত শহরে এখনও এয়ারটেলের ফোর-জি পরিষেবা মিলছে না, সেখানকার গ্রাহকরা একই দামে ১০ জিবি থ্রি-জি ডেটা পাবেন৷ এর মধ্যে এক জিবি ডেটা দিনে ও ৯ জিবি ডেটা রাতে ব্যবহার করা যাবে৷
এই অফার পেতে কী করতে হবে?
সংস্থা সূত্রে খবর, ‘জে’ সিরিজের নির্বাচিত হ্যান্ডসেট কেনার পর এয়ারটেলের ওয়েবসাইট ভিজিট করে অফারটি চালু করতে হবে৷ যে কোনও এয়ারটেল শপে গিয়েও এই অফার চালু করা যেতে পারে৷
সর্বশেষ খবর
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ