সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের হাতে পড়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনের ১১৭ মিলিয়ন ইমেল-আইডি এবং পাসওয়ার্ড৷ একথা জানিয়েছে লিঙ্কডইন কর্তৃপক্ষই৷ সেই সঙ্গে লিঙ্কডইন গ্রাহকদের ইমেল-আইডি এবং পাসওয়ার্ডের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে৷
এই খবর আসার পরই শোরগোল পরে গিয়েছে আপামর বিশ্বে৷ কেন না এই খবর সত্যি হলে ২০১২ সালের পর সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা ঘটবে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, লিঙ্কডইন সম্ভাব্য আক্রান্ত গ্রাহকদের পাসওয়ার্ড বদলে দিচ্ছে এবং নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে অনুরোধ করেছে৷ পুরনো পাসওয়ার্ডগুলি বাতিল করে দিচ্ছে লিঙ্কডইন৷ ঘটনার তদন্ত শুরু করেছে লিঙ্কডইন৷ সূত্রের খবর, চুরি করা ইমেল-আইডি এবং পাসওয়ার্ড হ্যাকাররা পাঁচ বিট কয়েন বা ২,২০০ মার্কিন ডলারের বিনিময়ে অবৈধ বাজারে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছে৷
২০১৫ সালে হ্যাকাররা যে তথ্যচুরি করে তার জন্য লিঙ্কডইন প্রায় আট লক্ষ গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’